
Rokomari.com - রকমারি ডট কম
122 episodes — Page 2 of 3

S1 Ep 51থ্রিলার মানেই সহিংসতা নয় | Robin Zaman Khan | Ratul Khan | Rokomari
ময়মনসিংহে বেড়ে উঠা ছেলে। শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করেছেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান বিদেশে। ইংরেজি ভাষা শিক্ষার উপর পিএইডি নেওয়ার পর শিক্ষকতা পেশায় মনোনিবেশ করেন। কিন্তু তার লেখা-লেখির সত্তাটি আস্তে আস্তে আরো প্রখর হয়। ২৫শে মার্চ, সপ্তরিপু’র মতো দুর্ধষ থ্রিলার লিখে বাংলার সাহিত্যকে করে তোলেন আরো সমৃদ্ধ। এতক্ষণ আমরা বর্তমান সময়ের জনপ্রিয় লেখক রবিন জামান খানের কথাই বলছিলাম। তার এই বৈচিত্রময় জীবনের নানা গোড়াপত্তন এর নানাদিকের গল্প শোনাতে গল্পগ্রাফির নতুন এপিসোডে হাজির হচ্ছেন। তাই রোমাঞ্চকর এই পর্বটি দেখুন থ্রিলার মানেই সহিংসতা নয়

S1 Ep 50সমুদ্রে বেঁচে থাকা যতটা কঠিন | Abdullah Maruf | Rokomari
লাইফ অফ পাই ছবি তো আমরা অনেকেই দেখেছি, দা অল্ড ম্যান এন্ড দা সি বই , পাইরেটস অফ দা ক্যারেবিয়ান মুভির ডায়ালোগ ও তো আমাদের অনেকেরই মুখস্থ। এইখানে আমরা সমুদ্রকে অনেক অ্যাডভেঞ্চার জায়গা হিসেবে দেখেছি! সমুদ্র মানেই দুঃসাহসিক কিছু, কিন্তু সত্যিই কি তাই ? জ্যাক স্প্যারো দের মতো জলদস্যুরা কি জাহাজে হানা দেয় ? ভিএফএক্মে সমুদ্র যেমন দেখায় তার চেয়ো কি সমুদ্রের ঢেউ বেশি ভয়ংকর নাকি কিছুই না ? সমুদ্রে বেঁচে থাকাটা কী আসলেই কঠিন? এসব জানা অজানা সব প্রশ্নের উত্তর দিতেই এবারের গল্পগ্রাফির নতুন পর্বে হাজির হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মারুফ। তাকে আমরা প্রায় সময়ই গভীর সমুদ্রে গান গেতে দেখেছি। তার চোখে দেখা সমুদ্রের নানা অজানা রোমাঞ্চকর গল্প সহ। জাহাজের জীবনের টাকা-পয়সা, সুযোগ সুবিধা সহ সব কিছুর বিস্তর গল্প শুনবো।

S1 Ep 49এই একটি ভিডিও হাজারটা ভিডিও দেখার সমান | Rokomari
ক্ষমতার কাছে তো সবাই থাকতে চায়! কেউ হয়ত ক্ষমতাবান হন কেউ হয়তো বা না। কিন্তু যারা ক্ষমতার পাশে থাকেন তাদের জীবনটা কেমন? এই ধারণাগুলো তুলে ধরতেই এই পরবে হাজির হয়েছেন মো. নজরুল ইসলাম খান। ২০১৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব পদ থেকে অবসর গ্রহণের পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মো. নজরুল ইসলাম খান। তাকে আমরা শিক্ষা সচিব হিসেবেই বেশি চিনি। কারণ সে দেশের শিক্ষাখাতে যে অবদান এবং বিপ্লব তৈরি করেছেন, সেটা আমাদের জাতির জন্য অনেক বড় এক পাওয়া। তাছাড়াও আমরা তাকে প্রায় সময় টিভিতে বিভিন্ন টক-শো’তে দেখি। সেখানে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে কী করা যেতে পারে তা নিয়ে যথেষ্ট সমালোচনা-আলোচনা সৃষ্টি করেন। কিন্তু তার জীবনেরও তো একটা গল্প আছে! সেটা কি আমরা সবাই জানি? তাই তার জীবনের নানা অজানা গল্প শোনার জন্যই এবারের পর্বে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং সম্পূর্ণ পর্বটি দেখুন। এবং রকমারির সাথেই থাকুন।

S1 Ep 48মোটিভেশন কিভাবে ধরে রাখবেন | Rokomari
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে ছিলেন অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম । বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন। এবারের গল্পগ্রাফিটি তার আগমনে হয়েছে আরো চমকপ্রদ! কারণ এই পর্বে আমরা বুঝতে পারব, মানবজাতি আসলে পৃথিবীতে এসেছে কেন? মানবজীবনের মূল উদ্দেশ্য কী? এইসব মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্নগুলো আমাদের মাথায় প্রায়ই ঘুরপাক খায়! কিন্তু আমরা এর উত্তর খুঁজে পাই না! এই পর্বে কি তাহলে আমরা এই উত্তর খুঁজে পাবো? পুরো পর্বটি দেখুন এবং নিজের প্রশ্ন করার জগৎটিকে আরো প্রসারিত করুন। আর সবসময় রকমারির সাথেই থাকুন।

S1 Ep 47যে আলোচনা আপনার জীবনকে অন্তত ৩ গুণ এগিয়ে দিবে | Rokomari
আমরা প্রায় সময়ই একটা কথা শুনি, লিডারশিপ VS ম্যানেজার। আমরা অনলাইন দুনিয়ায় একটা বিতর্ক দেখি, লিডার সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছে আর ম্যানেজার চেয়ারে বসে আছে। আসলেই কি এমন হয় নাকি লিডারের স্বপ্নটাকে ম্যানেজার বাস্তবে ফুটিয়ে তোলে? বর্তমান সময়ের একটা চর্চিত শব্দ, লাইফ কোচ। আজকের এই আলোচনার অতিথি জাভেদ পারভেজ নিজেও একজন লাইফ কোচ। এই লাইফ কোচিং বিষয়টি কী? জীবনকে কি রিস্টার্ট করা যায়? বা রিস্টার্ট করতে গেলে কী করতে হয়? একটা প্রতিষ্ঠান সফল হয় কিভাবে? জীবন কে কখন সফল বলা যায়? কিভাবে সফল হয়? এমন অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অগমেডিক্স বাংলাদেশের হেড অব বাংলাদেশ জাভেদ পারভেজ। তাই আপনার জীবনকে অন্তত ৩ গুণ এগিয়ে নিতে শুনুন এবং নিজের জীবনে প্রাকটিস করুন।

S1 Ep 46গল্পের বই থেকেও জ্ঞান অর্জন সম্ভব? | Shariful Hasan | Rokomari
শরীফুল হাসান সাম্ভালা ট্রিলোজির লেখক। তাকে আমরা সাম্ভালার রাইটার হিসেবেই বেশি চিনি। তার জন্ম ময়মনসিংহ শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। থ্রিলার সাহিত্যের প্রতি অনুরাগ থেকে লেখালেখির জগতে পদার্পণ। অনুবাদ দিয়ে যাত্রা শুরু হলেও তার একাধিক ছোটগল্প ও বই রয়েছে। তার মধ্যে কালি ও কলম ২০১৬ শিশু ও কিশোর সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত ‘অদ্ভুতুড়ে বইঘর’ বইটি। তার এই অদ্ভুত জীবনের গল্পই আমরা শুনতে পারবো এবারের গল্পগ্রাফিতে।

S1 Ep 45মায়ের দোয়াতেই আজ আমি বিসিএস ক্যাডার! |Rokomari |
৪১ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে (সুপারিশ প্রাপ্ত) ৬৬তম জালাল মো. আশফাক। বিসিএস দেবার কোনো ইচ্ছাই ছিল না তার! তার মা তাকে সবসময়ই বিসিএস এর জন্য প্যারা দিতো। স্কুল ছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। বুটেক্স থেকে পড়াশুনা শেষ করে একটা চাকরিতে ঢুকেছিলেন ঠিকই! কিন্তু মাত্র ১৬ দিনেরই মাথায় চাকরি ছেড়ে দিয়ে বিসিএস এর প্রস্তুতি নিতে শুরু কারণে তিনি এবং সফলও হন। এই পর্বে আমরা অনেক টিপস এন্ড ট্রিকস পাবো বিসিএস ক্র্যাক করার। আর যাদের বিসিএস দেবার ইচ্ছা নেই তার ভিডিওটা দেখতে পারেন, কারণ কে জানে আপনিও হতে পারেন কালকের বিসিএস ক্যাডার।

S1 Ep 44BUET থেকে IBA, বাংলাদেশ ব্যাংকের চাকরীর পরে BCS ক্যাডার | Rokomari
কথায় আছে ইচ্ছা থাকলে মানুষ কি না পারে! তার আরেকটা উদহারণ আমাদের সামনে। প্রণব পাল বুয়েট থেকে মেকানিক্যাল এ গ্রাজুয়েশন শেষ করল। সে এখন ইঞ্জিনিয়ার লাইনে যাবে এটাই স্বাভাবিক। না! সে একটু বিজনেস ও শিখতে চায় সে ভর্তি হয়ে গেলো ঢাবির IBA তে। সেখানে থেকে MBA শেষ করে! একটা ব্যাংকেও সে ঢুকলো। তারপর বাংলাদেশ ব্যাংকে এডি হয়ে গেলেন। কিন্তু ছোট থেকেই দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর শখ! তাই ৪১ তম বিসিএসটাও দিয়ে দিলেন এবং ফরেন ক্যাডার ও হয়ে গলেন। আমরা অনেকেই ভাবি চাকরি করা অবস্থায় বিসিএস এর প্রিপারেশন হয়ত নেওয়া যায় না! এই ভিডিওটা দেখলে আমরা একটা ভালো গাইড লাইন পাবো! কীভাবে চাকরিতে থাকা অবস্থায় আমরা যেকোনো কিছুর ভালো প্রস্তুতি নিতে পারবো।

S1 Ep 43কোরআনে হাফেজ হয়েছি এবং ফ্রিল্যান্সার হিসেবে ৩৫ টি দেশে কাজ করছি | Rokomari |
দিনার মিনহাজের বাবা চাইতেন তার ছেলে হাজেক হোক। কিন্তু তার কম্পিউটারের প্রতি এক বিশেষ আগ্রহ ছিল। তার ডিজাইন করতে খুবই ভালো লাগে। স্রোতের বিপরীতে গিয়ে টাইপোগ্রাফি শিখলেন। নিজে হয়ে উঠলেন আত্মনির্ভরশীল। যাদের ফ্রিল্যান্সার হওয়ার অনেক ইচ্ছা কিন্তু কীভাবে শুরু করবেন, চ্যালেঞ্জ কি কি হতে পারে? কারা বাধা হয়ে উঠতে পারে, এই সব প্রতিকূলতার মোকাবেলা করার একটা ধারণা পেতে চাইলে এই পর্বটি হতে পারে আপনার জন্য অনুপ্রেরণা!

S1 Ep 42মাসুদ রানা পড়েই পুলিশ ক্যাডার | Rokomari
ইচ্ছা ছিল পুলিশ হওয়ার, পুলিশের পোশাক তার খুবই ভালো লাগতো। ৩৮ তম বিসিএস এ টিকেও গিয়েছিলেন। শুধু নম্বরটা কম থাকায় পুলিশ ক্যাডার হতে পারেননি খালিদ মোঃ আরাফাত। কিন্তু স্বপ্নটা ধরে রেখেছিলেন তিনি। কঠোর পরিশ্রম করেন এবং ৪১ তম বিসিএস এ নিজের স্বপ্নটাকে সফল ও করতে পারেন। প্রচলিত আছে একবার যে বিসিএস এ টিকে যায় তার আর দ্বিতীয়বার বিসিএস এ ক্যাডার পরিবর্তন হয় না। কিন্তু খালিদ মোঃ আরাফাত এর অসাধ্য কীভাবে হলো তারই গল্প হবে আজকের পর্বে!

S1 Ep 41বাংলাদেশ বাদে কোন দেশেই গ্রামার শেখানো হয়না | Rokomari | Saifur's
“সাইফুর’স কোচিং সেন্টার” বাংলাদেশে ইংরেজির শিক্ষা এবং পরিচর্যার ক্ষেত্রে জনপ্রিয় নাম। ইংরেজি ভাষা শুদ্ধভাবে লেখা, পড়া এবং উচ্চারণ শেখার জন্য অনেকেই সাইফুর’স কোচিং সেন্টারের শরণাপন্ন হয়। বাঙালিদের ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে যিনি অক্লান্ত পরিশ্রম করে “সাইফুর’স কোচিং সেন্টার” প্রতিষ্ঠা করেছেন, তার নাম সাইফুর রহমান খান। বুয়েট, ঢাবি, জাপানের মতো জায়গায় পড়াশুনা করার পরও তিনি শেষ-মেষ বাঙালিদের ইংরেজি শেখাতে শুরু করলেন। এখন কথা হচ্ছে তিনি কি তার প্যাশন ফলো করতেই এই পেশা বেছে নিয়েছিলেন, না এখানে উপার্জন ভালো হয় তাই? আবার তিনি একশোর ও বেশি বই লিখেছেন এবং এই ইংরেজি নিয়ে নানা ধরনের গবেষণা করে যাচ্ছেন। তার উদ্দেশ্যে কি, ভবিষ্যৎ এ আরো কি কি করতে চান এবং তার জীবনের নানা অজানা ঘটনা থেকে অনুপ্রেরণা নিতেই আজকের এই পর্ব।

S1 Ep 115রবীন্দ্রনাথ যেভাবে আজও প্রাসঙ্গিক । Mahmudul Hasan Sohag । Atiur Rahman । Boikotha
রবীন্দ্রনাথ যেভাবে আজও প্রাসঙ্গিক । Mahmudul Hasan Sohag । Atiur Rahman । Boikotha দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলেন তিনি, দেখেছিলেন যুদ্ধের কুফল। তাঁর মৃত্যুর পর প্রায় আশি বছর পেরিয়ে গেলেও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। কবিতা, গল্প, নাটক , উপন্যাস আর প্রবন্ধ মিলিয়ে কোথায় পড়েনি রবীন্দ্রনাথের পদচিহ্ন? কোথায় তাঁর ভাবনা বিকশিত হয়নি গাছের শেকড়ের মতো? কৃষির উন্নয়নে তিনি শুধু কৃষককে নয়, বিজ্ঞানী ও বিদ্বানকেও ভেবেছিলেন এক ছায়াতলে। সেই সময়েই তিনি ভেবেছিলেন জলবায়ু পরিবর্তন নিয়ে। শিক্ষা, অর্থনীতি ও সমাজ ভাবনায় রবীন্দ্রনাথ ছিলেন সবার চেয়ে আধুনিক। এমনকি এখনো তাঁর চেয়ে আধুনিকতর মানুষ বিরল। উন্নয়ন ও সমবায় নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা ছিলো বিস্ময়কর। অনেক অর্থনীতিবিদের চেয়ে অগ্রসর। নিজের বিদ্যায়, বুদ্ধিতে ও যোগ্যতায় রবীন্দ্রনাথ প্রিয় হয়ে উঠেছিলেন তাঁর মুসলিম প্রজাদের কাছেও। কিন্তু আধুনিক বিশ্বের এই সংকটকালে আজ তিনি কী করে প্রাসঙ্গিক? রবীন্দ্রনাথের ‘সমবায়নীতি’ এবং ‘আত্মশক্তি’ বই দুটির নিরিখে তা নিয়েই আলোচনা হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, লেখক, রবীন্দ্রপ্রেমী এবং গবেষক ডক্টর আতিউর রহমানের সঙ্গে। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে সচেতন এবং চিন্তিত যে কোনো মানুষের জন্য আলোচনাটি হতে পারে যথেষ্ট ভাবনার খোরাক।

S1 Ep 40বাংলার যে ইতিহাস আপনি কখনই জানতেন না | Rokomari
‘গণতন্ত্র মুক্তি পাক’ এই ছবিটা আমরা সমাজ বইতে ইতিহাসের বইতে দেখে নি! এরকম বাঙালি মানুষ পাওয়া বিরল। কিন্তু আপনাদের মনে কখনও কি প্রশ্ন তৈরি হয় নি যে ছবিটা তুলল কে? কে সেই ব্যক্তি যার তোলা ছবিতে এরশাদ সরকারে পতন হলো? ৮৬ সালের ঝড়, ৯৮ এর বন্যা, সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত দুর্লভ ছবি দেখে আজও আমরা সেই অতীতে চলে যাই। বাংলার ইতিহাস আমাদের রক্তে ভেসে ওঠে। সেই মানুষটা হচ্ছেন ‘পাভেল রহমান’। আলোকচিত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০২১ সালে একুশে পদক লাভ করেন। এই মানুষটার ও তো গল্প আছে যেগুলো না জানলে আমাদের, বাংলার গৌরবময় ইতিহাস অজানা রয়ে যাবে। তার থ্রিলার, সাসপেন্স, রহস্যময় গল্পগুলো বলতেই তিনি হাজির হয়েছেন আজকের এই পর্বে!

S1 Ep 39কি ছিলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেপথ্যে? | Rokomari | Russia | Ukraine | Sri Lanka
রাজনীতি আমরা কে না করি! পৃথিবীর পূর্ব ইতিহাস ঘাটলে দেখা যাবে, ক্ষমতার জন্য আমরা কতটা অমানবিক হয়েছি। ক্ষমতার স্বাদ যে একবার পায় তার যে কী হয়! তার রহস্য আমরা আজও উদ্ঘাটন করতে পারলাম না! এর জন্য আমাদের পড়াশুনা, আলোচনার-সমালোচনার এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয় হয়ে উঠেছে রাজনীতি। তাই এবারের গল্পগ্রাফির সেটে আমরা একটু ভিন্নধর্মী গল্প শুনবো, এবং সেই গল্পটা করতে এসেছেন মোহাম্মদ মিরাজ মেয়া, লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর। এই পর্বে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, শ্রীলংকার ঘুরে দাঁড়ানোর অজানা রহস্য সহ আরো মাথা খারাপ কার বিষয় জানতে পারবো। সতুরাং পুরো পর্বটি দেখুন। রকামরির সাথেই থাকুন।

S1 Ep 114হিরোশিমা'র বীভৎস ধ্বংসযজ্ঞের গল্প | Mahmudul Hasan Sohag | John Hersey #podcast
হিরোশিমা'র বীভৎস ধ্বংসযজ্ঞের গল্প । Mahmudul Hasan Sohag| John Hersey দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোশিমায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল আমেরিকার নিক্ষিপ্ত পারমাণবিক বোমার আঘাত। এই নির্দয় হামলার পর কেমন ছিল আক্রান্ত মানুষদের জীবনযাত্রা? কী করে তারা সামলে উঠলো এত বড় ক্ষতি, কিংবা জাপান কিভাবে ঘুরে দাঁড়ালো এই দুর্দশার পর? পৃথিবীতে কিছু অনুসন্ধিৎসু, মহৎপ্রাণ মানুষ থাকেন, যারা ঘটনার ঘনঘটা থেকে প্রকৃত সত্যের রঙটুকু তুলে আনতে চান, যেতে চান ঘটনার গভীরে। জন হার্সি সেরকমই একজন মানুষ। দীর্ঘ সময়ের অনুসন্ধান, পর্যবেক্ষণ এবং জনসংযোগের পর তাঁর হাত দিয়ে বেরিয়ে আসে ‘হিরোশিমা’ বইটির বর্ণনা, যাতে নেই কোনো চটুল অলংকরণ, তবু শেষ না করে ওঠা যায় না। হিরোশিমার সেই হামলায় বেঁচে যাওয়া ৬ জন মানুষের অনুপুঙ্খ বিবরণ, এবং তাদের জীবনের পটপরিবর্তন থেকে পাওয়া যায় জাপানের ইতিহাস।এই গুরুত্বপূর্ণ বইটি নিয়েই এবারের বইকথায় আলোচনা হলো জনাব শফিকুল আলমের সঙ্গে। জনাব শফিকুল আলম কর্মরত আছেন ‘Agence France-Presse’ (AFP)’র বাংলাদেশ ব্যুরো'র চিফ হিসেবে। একজন সাংবাদিক হিসেবে বইটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরলেন লং ফর্ম সাংবাদিকতার সৌন্দর্য এবং গুরুত্বও। সত্যানুসন্ধানী, ইতিহাসপ্রিয় মানুষদের জন্য তো বটেই, যারা সাংবাদিকতায় পড়ছেন, কিংবা পড়তে চান, এমন উদ্যমী তরুণদের জন্যও এই আলোচনাটি হতে পারে যথেষ্ট চিন্তা জাগানিয়া।

S1 Ep 37আলেমরা ইংলিশ না পারার কারণে বিদেশে যেতে পারে না |Rokomari |
‘আমি ইংলিশের মন্ত্রী হতে চাই’, এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, এবং আপনাদের অভূতপূর্ব ভালোবাসা পেয়ে সাইফুর রহমান স্যারকে আমরা আবার আমাদের গল্পগ্রাফির সেটে আমন্ত্রণ জানিয়েছি। আরো একটি বিষয় গল্পগ্রাফির ইতিহাসে এই প্রথম কোনো অতিথি দ্বিতীয়বার আসলেন তার গল্প শোনাতে। আজকের এই পর্বে সাইফুর রহমান স্যার যদি বাস্তবেই ইংলিশের মন্ত্রী হতে পারেন, তাহলে তিনি কী কী করবেন! তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা হবে। এই অংশে বিশেষ একদল মানুষদের জন্য স্যার কি করার চেষ্টা করছেন সেই গল্পই উঠে আসবে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখুন এবং রকমারির সাথেই থাকুন।

S1 Ep 36সফল হতে ধাক্কা লাগে| Rokomari |
আজকের এই পর্বে আমরা ভিন্ন ধর্মী এক গল্প শুনবো। আমাদের ধারণা এরকম গল্প আপনারা এর আগে কখনই শুনেন নি। কারণ এবারের পর্বে , মুহম্মদ আনোয়ার হোসেন ফকির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আনোয়ার হোসেন বর্তমানে একজন জনপ্রিয় কর্পোরেট প্রশিক্ষক। তিনি প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ট্রেইনিং বাংলা” এর স্বত্বাধিকারী। প্রশাসনিক কর্মকর্তা হিসাবে গত এক দশক যাবত রবি আজিয়াটা লিমিটেড এ দক্ষতা ও সুনামের সাথে ডাটাবেজ ম্যানেজমেণ্টে বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করে এসেছেন। তার কর্মপরিধির মধ্যে আছে প্রকল্প ব্যবস্থাপনা, সংরক্ষণ ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, কর্মস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তা ইত্যাদি। এর আগে তিনি বঙ্গবন্ধু সেতু টোল ব্যবস্থাপনা পরিচালনা এবং একটি সফটওয়্যার-হার্ডওয়্যার ডেভলপমেন্ট কোম্পানির সাথে যুক্ত ছিলেন। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি ব্যক্তিগত আগ্রহে ট্রিনিটি বিশ্ববিদ্যালয়, ডেলাওয়ার, ইউ. এস. এ থেকে এম. বি. এ ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড প্রেজেন্টেশন, চার্ট এন্ড গ্রাফিক্যাল ডাটা রিপ্রেজেন্টেশন ইত্যাদি বিষয়ে পঞ্চাশ হাজার শ্রম-ঘণ্টারও অধিক প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে প্রশিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। আজকের পর্বে নতুন কিছু ঘটে গেছে, এবং আপনাদের চোখে নতুন কী কী পরল, কমেন্ট সেকশন এ জানান।

S1 Ep 113 যে কারনে নিজেকে বদলাবেন | Mahmudul Hasan Sohag | Who moved my cheese #podcast
যে কারনে নিজেকে বদলাবেন | Mahmudul Hasan Sohag | Who moved my cheese #podcast “হু মুভড মাই চিজ” বইটিতে স্পেন্সর জনসন দেখিয়েছেন কীভাবে একটি সহজ চিন্তার এবং কাজের মাধ্যমে জীবনের কঠিন অবস্থাগুলোকে পরিবর্তন করা যায়। গল্পটি আপনাকে শিখাবে কীভাবে পুনরায় হাসতে হয়; নিজেই নিজেকে সাহায্য করে নতুন কিছু অর্জন করতে হয়। গল্পটিতে দেখা যায় সমস্যার মধ্য দিয়ে ছুটে চলার সাথে সাথেই কেউ কেউ শিখে নেয় তার কাজের ধারা, আবার অনেকেই তার পুরনো অভ্যাসেই বন্দি রাখে নিজেকে। এই বইটিতে এসবকিছুই তুলে ধরা হয়েছে পনিরের গল্পের মাধ্যমে। বইকথার এবারের পর্বে ‘হু মুভড মাই চিজ’ বইটি নিয়ে আলোচনা করেছেন মাহমুদুল হাসান সোহাগ এবং যিশু তরফদার। আপনি যদি পরিবর্তন ভয় পান, সবসময় কমফোর্ট জোনে থাকতে চান, অন্য পরিবেশে মানিয়ে নিতে পারেন না বা চান না, অথবা আপনার যদি খারাপ সময় নিয়ে কোন চিন্তা না থাকে, তাহলে “হু মুভড মাই চিজ” বইটি আপনার অবশ্যই পড়া উচিৎ।

S1 Ep 35যে সত্যগুলো কেউ আমাদের বলতে চায় না | Rokomari | Mashahed Simanta
নতুন কোন জায়গায় গেলে। আমাদের প্রথম সমস্যা আমরা হয় বেশি মিশে ফেলি, নয়ত মিশতেই পারি না। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এই দুইটা পার্সোনালিটি সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে। এখন স্টুডেন্ট লেভেলে আমরা সবাই একটা সমস্যায় পরি বন্ধু বানানো নিয়ে, একাডেমিক রেজাল্ট নিয়ে, রিলেশন নিয়ে, ফ্যামেলির সাথে বোঝা-পরা নিয়ে। এই সব কিছু কীভাবে হ্যান্ডেল করা যায়? এই গাইডলাইন তো কেউ আমাদের দেয় না। যে গাইডলাইনটা আমাদের সবচেয় বেশি দরকার সেটাই কেউ আমাদের বলতে চায় না। কিন্তু আজকের পর্বে মাশাহেদ হাসান সীমান্ত যে কিনা আমাদের কাছে লাইফ কোচ হিসেবে বেশি জনপ্রিয়। তার কাছ থেকে অসাধারণ কিছু ইনসাইট আমরা পাবো। যে ইনসাইট’স আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে বাধ্য। যে অপ্রিয় সত্যগুলো কেউ আমাদের বলতে চায় না……….

S1 Ep 34মা বলতেন আমি যেন শুধরে যাই | Rokomari |
তাকে বাংলাদেশের প্রায় সকলেই চিনে। চেনাটা যদি ইতিবাচক হতো তাহলে হয়তো তার পরিবারের সকলেই গর্বিত হতো। তাকে যে পরিচয়ে চিনে সে পরিচয় আমরা আসলেই কেউ কখনো চাইই না। তিনি যেভাবে তার জীবনের লম্বা সময় কাটিয়েছেন সেই জীবনও কারোও হোক সেটাও আমরা চাই না। তিনি এমন একজন ব্যক্তি ৩২ বছর জেলে বন্দী ছিলেন, সেখানে হয়েছেন জল্লাদ এবং আজ পর্যন্ত ৬০ এর অধিক মানুষকে ফাঁসি দিয়েছেন, সেই সাথে তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে কিনা ২ কারাগারে ৪ আসামিকে ফাঁসি দিয়েছেন তাও আবার এক রাতে, বন্ধী জীবনের আগে তিনি ছিলেন, একজন রাজনীতিবিদ, তার আগে ছিলেন একজন আর্মি সৈনিক। কিন্তু হঠাৎ করেই তার জীবন কোন এক ঘটনায় বদলে যায় এবং খুন, অস্ত্র এবং ডাকাতির মামলা হয়ে তার ১৮৬ বছরের জেল হয়। সেই মানুষটা আজকে আমাদের সেটে তিনি হলেন জল্লাদ শাহজাহান।

S1 Ep 112দাগী আসামি থেকে ধর্মপ্রচারক - Malcolm X | Dr. Ataul Karim, Mahmudul Hasan Sohag
আমেরিকায় থাকেন কিংবা বড় হয়েছেন এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না, যে Malcolm X এর নাম শোনেনি। আমেরিকায় প্রতি বছরের ফেব্রুয়ারির ২১ তারিখ ম্যালকম এক্সের সৌজন্যে শোক দিবস পালন করা হয়, কারণ- সেদিন আততায়ীর হাতে ম্যালকম এক্সকে প্রাণ দিতে হয়। কৃষ্ণাঙ্গ দাস এবং মজলুমের সংগ্রামী নেতা, আমেরিকায় ইসলাম প্রচার ও প্রসারের অন্যতম পথিকৃৎ ম্যালকম এক্সের জীবন নানান চমকপ্রদ ঘটনায় পূর্ণ, যা নিয়ে রচিত হয়েছে বইও। এমন উল্লেখযোগ্য মানুষটির জীবনের নানান দিক, কিভাবে একজন খারাপ মানুষ থেকে সম্পূর্ণ নতুন একজন মানুষে বদলে গিয়েছিলেন ম্যালকম এক্স, কিভাবে কৃষ্ণাঙ্গ দাসদের নিয়ে লড়াই করলেন, বদলে দিলেন আমেরিকান সিভিল লাইফের আইন-কানুনগুলো---এমন সব চমকপ্রদ বিষয় নিয়েই বইকথা সরব হলো দুনিয়াজোড়া খ্যাতিমান বিজ্ঞানী ড. আতাউল করিম স্যারের সঙ্গে। মাহমুদুল হাসান সোহাগ-এর সঞ্চালনায় এ্যালেক্স হ্যালির ‘Roots’ এবং ম্যালকম এক্স-এর আত্মজীবনী ‘Autobiography of Malcolm X’ বই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা হলো, যা পাঠককে অবশ্যই সমৃদ্ধ করবে।

S1 Ep 33আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি পৃথিবীর রাজা| Rokomari |
আমাদের প্রত্যেকের জীবনে ইমোশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারে সেই এই পৃথিবীতে রাজত্ব করতে পারে। তাহলে এই ইমোশন বিষয়টা কী? অধ্যাপক এস.এম.আরিফুজ্জামান , বিভাগীয় প্রধান, স্কুল অব বিজনেস, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইমোশনাল ইন্টেলিজেন্স লাইফ কোচ। তিনি আজকের পর্বে আমাদের শেখাবেন কীভাবে আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি এবং নিজের জীবনে কাজে লাগাতে। চমৎকার এই পর্বটি উপভোগ করুন এবং রকমারির পাশেই থাকুন। আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি পৃথিবীর রাজা| Rokomari | আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি পৃথিবীর রাজা| Rokomari | আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি পৃথিবীর রাজা| Rokomari |

S1 Ep 32ফ্রিল্যান্সিং কখন কীভাবে শুরু করবো? | Rokomari | @neelnafis
নীল নাফিস নামটা আপনাদের সকলেরই কাছে এ বছর বেশ জনপ্রিয় হয়েছে। খুব অল্প বয়সেই শুরু করেন ফ্রিল্যান্সিং। সেই সাথে নিজেই খুলে বসেন এজেন্সির। তার এজেন্সি বৈদেশিক মুদ্রা যেভাবে আমাদের দেশে আনছে, ঠিক সেভাবেই অনেকের হয়েছে নতুন কর্মসংস্থান। আর সেই উদ্যোক্তা থেকেই এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর। এবারের গল্পগ্রাফিতে নীল নাফিস রকমারির সাথে শেয়ার করেছে তারই না বলা কিছু পথচলার গল্প আর বিশেষ কিছু টিপস এন্ড ট্রিক্স তো থাকছেই।

S1 Ep 111বড় কোম্পানি কী আর এমনি হয় ? Mahmudul Hasan Sohag #podcast
কিভাবে একটা সাকসেসফুল ব্র্যান্ড তৈরি করা যায়? এটা সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। প্রতি বছর অনেক স্টার্টআপ শুরু হচ্ছে আবার অনেক স্টার্টআপ হারিয়ে যাচ্ছে। শুধু স্টার্টআপ নয়, অনেক প্রতিষ্ঠিত কোম্পানিও হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন? এখন প্রশ্ন উঠতেই পারে, যারা সাকসেসফুল তাদের সাকসেসের রহস্য কী? শুরু কী ভালো আইডিয়া? শুধু বড় ইনভেস্টমেন্ট নাকি অন্য কিছু? আজকের বইকথার এই এপিসোড তাদের জন্য যারা স্টার্টআপ শুরু করেছেন কিংবা যারা স্টার্টআপ শুরু করার কথা ভাবছেন, যারা ব্র্যান্ড বা মার্কেটিং এ কাজ করেন বা আগ্রহ আছে কিংবা যারা ছোট ব্যবসা কে আরও মানুষের কাছে পৌঁছে দিতে চান। আজকের এপিসোডে যে বইটি নিয়ে আলোচনা হবে সেই বইয়ের নাম- Building a Story Brand: Clarify Your Message So Customers Will Listen বইয়ের নাম শুনলেই বোঝা যায় যে, ব্র্যান্ডের জন্য স্টোরি বলতে হবে। কী সেই স্টোরি? কতটুকু বলতে হবে? কিভাবে বলতে হবে? যদি জানতে চান তাহলে দেখে নিন আজকের এই এপিসোড।

S1 Ep 31প্যারালাইজড থেকে ফিটনেস ট্রেইনার হয়ে ওঠার গল্প! |Rokomari |
সাদমান সাকিব একজন মুভমেন্ট স্পেসালিস্ট এবং সেইসাথে একজন লাইফ কোচও বটে। বহু বছর ধরে বিভিন্ন মানুষের Bodyweight functional movement, injury prevention, rehabilitation and chronic pain management এর উপর কাজ করে যাচ্ছেন। আজের পর্বে তিনি আমাদের তার জীবনের এমন কিছু গল্প শোনাবেন যেই বাস্তবতা আমরা যারা যুবক আছি তারা আরো ২০ বছর পরে দেখতে পাবো, আবার যারা বয়সে একটু বুড়ো হয়ে গেছেন তাদের সাথে তো মিলেই যাবে। বলছি আমাদের দৈনন্দিন জীবনের কম্পিউটারের সামনে বসে থেকে ব্যাক পেইন, নামাজ পড়তে গিয়ে কোমর ও হাঁটুতে ব্যথা এসব নিয়েই। আমাদের অতিথি এই ব্যথা গুলো নিয়ে এমন কিছু সত্য বলবেন, যে সত্যগুলো আপনি কখনো শুনতে চাইবেন না……

S1 Ep 30কেউ লাভ করতে চায় না, শুধু ভ্যালুয়েশন গেম খেলে| Rokomari |
ব্যাবসা করেছেন কিন্তু লস হয় নি এমন ঘটনা বিরল। আর আমাদের প্রেক্ষাপটে এই বিষয়টা তো ভয়াবহ। এ কারণেই তো অনেকের কাছে ভালো আইডিয়া থাকা সত্ত্বেও চাকরি ছেড়ে ব্যাবসা করার রিক্সটা নিতে চায় না। তবুও কেউ কেউ তো রিক্সটা নেয়,তাই না? আর সেটা হতে পারেন আপনি নিজেও। আজকের পর্বের অতিথি মুবির চৌধুরি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, খুবই গভীরে গিয়ে আলোচনা করবেন কীভাবে আমার আমাদের স্টার্টআপের শুরুতে ভুল করি মাঝখানে ভুল করি এবং লস হওয়ার পর আরো বিশাল বড় ভুল করি। আজকে আপনারা স্টার্ট-আপ সম্পর্কে এমন কিছু শুনতে যাচ্ছেন যেটা আপনার রিয়েলিটে চেক দিবে।

S1 Ep 110CEO হতে চাইলে এই ভিডিওটি মাস্টওয়াচ । Rezaul Hossain । Mahmudul Hasan Sohag
CEO হতে চাইলে এই ভিডিওটি মাস্টওয়াচ । Rezaul Hossain । Mahmudul Hasan Sohag সাফল্য নির্ভর করে কাজের আগ্রহের ওপর। আগ্রহ না থাকলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় না। এটা কোনো প্রতিষ্ঠানের সিইও’র ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি সত্যি ঐ প্রতিষ্ঠানে কর্মরত অন্য সদস্যদের জন্যেও। সিইও হিসেবে সাফল্য অর্জনের এরকম ৩টি সূত্রের কথা ‘Jack: Straight From The Gut’ বইয়ে উল্লেখ করেছেন বিখ্যাত GE কোম্পানির সিইও Jack Welch। বইটির কন্টেন্ট এবং প্রাসঙ্গিকতার কারণে বিশ্বজুড়ে সমাদৃত এবং পঠিত হচ্ছে বইটি। সেই বই নিয়েই ‘বইকথা’র আলোচনা হলো রেজাউল হোসেন-এর সঙ্গে। রেজাউল হোসেন একজন উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন, বহুমাত্রিক দূরদর্শী কর্পোরেট লিডার। ২৭ বছরেরও বেশি সময় ধরে টেলিকমিউনিকেশন, আইসিটি এবং ডিজিটাল মানি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন সেলস, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ইন্টারন্যাশনাল রোমিং, লজিস্টিকস, প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে। তাঁর সিদ্ধান্তমূলক নেতৃত্ব বিকাশকে পাঁচ বছরের মধ্যে ২২ মিলিয়নেরও বেশি গ্রাহক অর্জন করতে সাহায্য করেছিল; যা এটিকে গ্রাহক, এজেন্ট এবং লেনদেনের সংখ্যার দিক থেকে "বিশ্বের বৃহত্তম এমএফএস" প্রতিষ্ঠান হিসাবে পরিণত করেছে। ক্যারিয়ারের দীর্ঘ দৌড়ে জিততে চায় কিংবা সিইও হওয়ার স্বপ্নে বিভোর এমন যে কোনো মানুষের অবশ্যই দেখা উচিত আলোচনাটি।

S1 Ep 29আমি মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি | Rokomari |
বাঙ্গালীর এভারেস্ট জয় অবশ্যই গৌরবময় একটি দিন। তারপর যদি কেউ এই কাজটি ২ বার করে তাহলে তো কথাই থাকে না। হ্যাঁ, আজ আমাদের অতিথি এমনি একজন। নিশ্চয়ই বুঝে ফেলেছেন আপনারা, কথা বলছি এভারেস্ট জয়ী এম এ মুহিতকে নিয়ে। তিনি এভারেস্ট জয় করেছিলেন আজ থেকে প্রায় আরো ১৫ বছর আগে। কিন্তু তার সেই দুঃসাহসিক অভিযানের রেশ কিন্তু এখনো কাটেনা, যখন আমরা তার মুখ থেকে সেই গল্পগুলো শুনি। গল্পগ্রাফির সেট’কে তিনি আলোকিত করে সেই সময় এবং বর্তমান সময়ের না জানা অনেক গল্প তিনি করেছেন, এবং নিশ্চিতভাবে বলা যায় এই গল্প আপনারা এর আগে কখনই শুনেন নি। তার গল্পগ্রাফির একটি উক্তি থেকে বলা যায়, ‘মানুষ চাইলেই তার স্বপ্নের এভারেস্টকে জয় করতে পারে’

S1 Ep 28যে তিনটা টিপস আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ে প্রো বানাবে | Rokomari |
বর্তমান সময়ে কোন বিষয়টা সবচেয়ে বেশি ট্রেন্ডি? AI নাকি ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ এই দুটো বিষয়ই এখন আমাদের দেশে বেশি আলোচিত। কারণ প্রথমটার ভয় অনেকের মধ্যে ঢুকেছে যে এই এআই হয়ত তাদের চাকরি খাবে, আর দ্বিতীয়টা অর্থ উপার্জনের স্কিলের উপর শীর্ষে। মুনাফ মুজিব চৌধুরী বাংলাদেশের আলেফ গ্রুপের পার্টনার ডিরেক্টর এবং Ekshathe Foundation এর ফাউন্ডার। আলেফ গ্রুপ মূলত বাংলাদেশের মেটার সব ধরনের ব্যবসায়িক কার্যক্রমগুলো দেখে। মুনাফ মুজিব চৌধুরীর মার্কেটিং সেক্টরে 14 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। 2022 সালে, মুনাফ মুজিব চৌধুরী Social Innovation এ তার কৃতিত্বের জন্য জন্য বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড পান। এই অ্যাওয়ার্ডটি তাকে একসাথে ফাউন্ডেশন এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু সমস্যা সুন্দর কিছু ইনভেশন দিয়ে সমাধান করার জন্য দেওয়া হয়েছে। আজকের পর্বে মুনাফ মুজিব চৌধুরী তার জীবনের বিন্দু থেকে বাংলাদেশের এত পজিশনে যাওয়ার সুন্দর গল্পটি আপনাদের জানাবেন। সেই সাথে বর্তমান সময়ের আলোচনার শীর্ষে থাকা বিষয়গুলোর ভবিষ্যৎ কী সেটা নিয়ে চুল-চেড়া করা হবে। আরেকটা বিষয়, ফেসবুকের কোন প্রতিনিধি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে দু-চারটা টিপস দিবে, আপনাদের কী মনে হয় এটা আপনারা কোন কোর্সে পাবেন?

S1 Ep 108সফল উদ্যোক্তা হওয়ার জন্য কী দরকার? Raisul Kabir & Mahmudul Hasan Sohag ।
সফল উদ্যোক্তা হওয়ার জন্য কী দরকার? Raisul Kabir & Mahmudul Hasan Sohag । অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের উপস্থাপনায় রকমারির নিয়মিত আয়োজন "বইকথা" অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ব্রেইনস্টেশন২৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবীর। উদ্যোক্তা জীবনে দুজনেই বেশ সফল। " বইকথা ' অনুষ্ঠানে তারা কথা বলেছেন 'The High-performance Entrepreneur' বইটি নিয়ে, বইটিকে অনেকেই সুব্রত বাগচির মাস্টারপিস হিসেবে অভিহিত করেন। আলোচকদ্বয়ের আলোচনাতেও উঠে এসেছে বইটির ভিন্ন ভিন্ন আঙ্গিক, সেই সাথে বইয়ের আলোকে তারা বর্ণনা করেছেন তাদের উদ্যোক্তা জীবনের নানা অভিজ্ঞতা, সমস্যা কিংবা সম্ভাবনার কথা।

S1 Ep 109জনপ্রিয় হওয়ার ৬ উপায় । Six ways to make people like you
জনপ্রিয় হওয়ার সহজ উপায়। Six ways to make people like you by Mahmudul Hasan Sohag & Shafiqul Alam। বিশ্বজুড়ে ৩ কোটিরও বেশি বিক্রি হওয়া ডেল কার্নেগির বই ‘How to win friends & influence people’। বইটিতে যোগাযোগ এবং সুসম্পর্ক রক্ষার দারুণ সব কৌশল বাতলে দিয়েছেন লেখক। বলা হয়, প্রায় সব সফল লোকের মধ্যেই এই গুণগুলো দেখা যায়। কী সেসব কৌশল এবং গুণ? । জনপ্রিয় হওয়ার বিভিন্ন উপায় সমূহ, জীবনে কিভাবে কাজে লাগে তাঁর বাস্তব উদাহরণ রয়েছে আজকের এই পর্বে। বইকথায় মাহমুদুল হাসান সোহাগ এবং শফিকুল আলমের আলোচনায় জানতে পারবেন জীবনে সফলতার কিছু অজানা রহস্য। শফিকুল আলম পেশায় একজন চাটার্ড এ্যাকাউন্ট্যান্ট। সুপারস্টার গ্রুপের নমিনেটেড ডিরেক্টর এবং বিজ সল্যুশন নামের আইটি গ্রুপের উদ্যোক্তা ও চেয়ারম্যান। একই সঙ্গে একটি সিএ ফার্ম এবং এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালক। ৮টি দুর্দান্ত বইয়েরও রচয়িতা তিনি। হিউম্যান রিসোর্স এবং ম্যানেজমেন্টে যারা কাজ করেন, তাদের জন্য তো বটেই, ব্যক্তিজীবনে যারা সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতে চান, কথাগুলো তাদেরও অবশ্যই শোনা উচিত।

S1 Ep 17ছাত্র জীবনেই সফল উদ্যোক্তা হওয়ার গল্প | Rokomari
মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার। তবে সব খাদ্যই কি মানুষের জন্য ভালো? তাই শুধু খাদ্য নয় দরকার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। এই চিন্তা থেকেই দুই বন্ধুর হাত ধরে শুরু হয় DU Mart। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সাথে আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার সংমিশ্রণে তারা যেই খাদ্যদ্রব্য উপস্থাপন করে সেগুলো খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। একজন সফল উদ্যোক্তা, DU Mart এর একজন ফাউন্ডার আশিকুর রহমান সজল জানাচ্ছেন কীভাবে মহৎ একটি লক্ষ্য নিয়ে সফল একটি ব্যবসা দাঁড় করানো যায়। এই ভিডিওতে একই সাথে জানতে পারবেন কেনো নিরাপদ খাদ্য দরকার তার সাথে কীভাবে একদম গোড়া থেকে একটি ব্যবসা দাড় করানো যায়। ছাত্র জীবন থেকেই একজন সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুনুন আজকের ভিডিওতে। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার। তবে সব খাদ্যই কি মানুষের জন্য ভালো? তাই শুধু খাদ্য নয় দরকার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। এই চিন্তা থেকেই দুই বন্ধুর হাত ধরে শুরু হয় DU Mart। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সাথে আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার সংমিশ্রণে তারা যেই খাদ্যদ্রব্য উপস্থাপন করে সেগুলো খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। একজন সফল উদ্যোক্তা, DU Mart এর একজন ফাউন্ডার আশিকুর রহমান সজল জানাচ্ছেন কীভাবে মহৎ একটি লক্ষ্য নিয়ে সফল একটি ব্যবসা দাঁড় করানো যায়। এই ভিডিওতে একই সাথে জানতে পারবেন কেনো নিরাপদ খাদ্য দরকার তার সাথে কীভাবে একদম গোড়া থেকে একটি ব্যবসা দাড় করানো যায়। ছাত্র জীবন থেকেই একজন সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুনুন আজকের ভিডিওতে।

S1 Ep 27ফেইলর সিনিয়রদের কাছে সাজেশন চাইতাম | Rokomari |
প্রোগ্রামিং করছেন, আর লার্ন উইথ সুমিত-এর নাম শুনেননি এরকম মানুষ পাওয়া দুষ্কর। আজকে আমাদের গল্পগ্রাফিতে এসেছেন, সুমিত সাহা যিনি কিনা লার্ন উইথ সুমিত এবং অ্যানালাইজেনের সহ-প্রতিষ্ঠাতা। আজকের পর্বে আমরা তার কাছ থেকে শুনতে পারব তার বুয়েট জীবনের কিছু গল্প, সাথে অ্যালাইজেনের মতো সফল একটা ব্যাবসা দাড় করতে পারার গল্প, সেই সাথে লার্ন উইথ সুমিত শুরু করার অনুপ্রেরণার গল্প।

S1 Ep 26যে কাজগুলো করলে স্টার্টআপ হারাবে না! | Rokomari |
আমাদের আজকের পর্বের অতিথী মার্ক অনুপম মল্লিক। তিনি একাধারে লেখক, একজন সুখ্যাতিসম্পন্ন বিজনেস স্ট্র্যাটেজি কনসালট্যান্ট, ট্রেইনার, ডক্টরাল রিসার্চার, শিক্ষক, লেখক এবং সাবেক সফটওয়ার ইঞ্জিনিয়ার। আজকের পর্বে তার থেকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছু গল্প শুনবো। সেই সাথে আসছে দশক কীভাবে স্মার্ট মার্কেটিং এর যুগে প্রবেশ করবে সেটাও শুনবো।

S1 Ep 107আয়মান সাদিকের জীবন বদলে দেয়া বই । @AymanSadiq & Mahmudul Hasan Sohag
আয়মান সাদিকের জীবন বদলে দেয়া বই । @AymanSadiq & Mahmudul Hasan Sohag অভ্যাস কি আসলেই মানুষের জীবন পালটে দিতে পারে? উত্তর হচ্ছেঃ হ্যা । কিন্তু কিভাবে? ২০০ বছরের সফল মানুষদের অভ্যাস পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Dr. Stephen R Covey লিখেন অসাধারণ এক বই, The 7 Habits of Highly Effective People (লিঙ্কঃhttps://rb.gy/pg631r ) এবং বইটির বাংলা অনুবাদঃ https://rb.gy/woauis আর বইটি নিয়ে আলোচনা করেছেন, বাংলাদেশের দুই তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক এবং মাহমুদুল হাসান সোহাগ। আয়মান সাদিক ২০১৫ সালে https://10minuteschool.com প্রতিষ্ঠা করেছেন। এটা এমন এক প্রতিষ্ঠান; যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগীতা বিনামুল্যে দিয়ে থাকে। এবং মাহমুদুল হাসান সোহাগ যিনি যিনি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অন্যতম সেরা উদ্যোগের ভিতরে রয়েছে, রকমারি ডট কম, পাইল্যাবস, অন্যরকম ইলেক্ট্রনিক্স এবং টেকশপ সহ ৭ টি উদ্যোগ।

S1 Ep 25নিজের লক্ষ্যে যাওয়ার জন্য কী দরকার? Golpography | Rokomari
জিয়া উদ্দিন মাহমুদ ১৯৮৩ সালে ফেনী জেলার ছাগলনাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জিয়া উদ্দিন মাহমুদ, টেক্সটাইল এন্ড আরএমজি ইন্ডাস্ট্রি, ফুড এন্ড বেভারেজ, পাবলিকেশন্স, পেট্রোলিয়াম, টেলিকমিউনিকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি তে সুনামের সাথে কাজ করেছেন । ২০১৮ সালে ট্রেনিং ডেভেলপমেন্ট কনসাল্টেন্সির পাশাপাশি, সামিট গ্রুপের মত স্বনামধন্য কোম্পানিতে কর্মরত ছিলেন। উনি একজন Certified NLP Practitioner, Certified Empowerment Life Coach, এবং Certified Professional Learning Facilitator. আজকের ভিডিওতে আমরা শুনবো তারই জীবনের গল্প

S1 Ep 24২৪ বছরের একটা ছেলে শিঙাড়ার জন্য বাসায় টাকা চায়| Rokomari
বর্তমান সময়ে আদর্শ বাংলাদেশ কোথায়? আমরা ঢাকাবাসীরা এখন প্রতিদিনই মেট্রো ব্যবহার করছি। কখনও ভেবে দেখেছেন, মেট্রো কী কোন ভিআইপির জন্য ওয়েট করেছে? ধনীদের জন্য আলাদা লাইন , গরীবের জন্য আলাদা লাইন? দরজা একবার লেগে যাবার পর কারো জন্য কি আবার খুলেছে? এরকম একটা বাংলাদেশই তো আমরা চাই। আর আজকের পর্বের অতিথি কে. এম. হাসান রিপন এরকম এক বাংলাদেশের স্বপ্নই দেখেন। তিনি বর্তমানে এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনসটিটিউট এর হয়ে কাজ করছেন। সেই সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করছেন। তিনি প্রায় ২৫টির ও বেশি পদে কাজ করেছেন, এবং সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে হাজার হাজার তরুণের ক্যারিয়ার গঠনে সাহায্য করে যাচ্ছেন। এই পর্বটিতে আমরা আমাদের ক্যারিয়ার বিষয়ক এমন গাইডলাইন পাবো যা এর আগে কখনো আমাদের কেউ বলে নি।

নিজে পড়তে পারেন নি
আমাদের আজকের অতিথি একদমই অন্যরকম একজন মানুষ। যিনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তার সমাজ সেবামূলক কার্যক্রমগুলো করে যাচ্ছেন। আমাদের আজকের সম্মানিত অতিথি সাদা মানুষ , একুশে পদকপ্রাপ্ত জনাব জিয়াউল হক।পর্বটি উপভোগ করুন এবং সাথে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করুন।

S1 Ep 106চিন্তা করলেই কি ধনী হওয়া যায়?? Conversation Between Zaved Parvez & Mahmudul Hasan Sohag
চিন্তা করলেই কি ধনী হওয়া যায়?? Conversation Between Zaved Parvez & Mahmudul Hasan Sohag ভিডিও টি দেখলে কিংবা এই বইটি পড়লেই কি আপনি প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাবেন?? উত্তর হচ্ছে, “না”। এই বইটি পড়লে জানা যাবে আপনার ধনী হওয়ার পথে বাধা কি এবং কি করলে সেই বাধা অতিক্রম করা যাবে। এই বইটির মূল্যায়ন তখন করতে পারবেন যখন এই বই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানবেন। আসুন জেনে নেই এই বই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। • এই বইটির বয়স প্রায় ৮২ বছর। • নন ফিকশন বইয়ের বেস্ট সেলিং তালিকায় এই বইয়ের স্থান ১ এ। • ২০ বছর রিসার্চ করার পর এই বইটি লেখা হয়েছে। প্রথম ৫ বছর এন্ড্রু কার্নেগী এবং তার পরবর্তী ১৫ বছর অন্যদের উপর রিসার্চ করেছেন। • নেপোলিয়ন হিল এই বইটি এন্ড্রু কার্নেগী সহ ঐ সময়কার ৩০ জন ধনী ব্যাক্তিদের জীবনের উপর রিসার্চ করে লিখেছেন। • কপি রাইট আইন মেনে এই বইটি ১০ কোটি কপির উপরে বিক্রি হয়েছে। সুতরাং এটা সুন্দর করে বোঝা যাচ্ছে এই বইয়ে লেখা, ধনী হওয়ার যে ১৩ টি সূত্র, তা অনেক যাচাই বাছাই এবং রিসার্চের ফলাফল। এখন প্রশ্ন একটাই, এই বইয়ের সূত্রগুলো আপনি বুঝে আপনার জীবনে প্রাকটিস করতে পারছেন কিনা।

S1 Ep 23সবচেয়ে বড় বিনিয়োগ, নিজের উপর বিনিয়োগ | Rokomari
আমাদের জীবনের ভিশন কী? আমরা কি অনেক টাকার মালিক হতে চাই? না কী জীবন সুন্দর করে চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু হলেই চলবে! আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যায় তরুণ সমাজ ভোগে সেটা হলো, তারা সঠিক গাইডলাইন পায় না। সেটা হোক তার অ্যাকাডেমিক লাইফে বা ক্যারিয়ারে। তাই অধিকাংশ তরুণরাই এক পর্্যায়ে হতাশ হয়ে পরেন। আজকের পর্বে মঈনুদ্দিন চৌধুরী, সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) এর প্রেসিডেন্ট এন্ড সিইও। আমাদের এমন এক গল্প শোনাবেন, যার মূল্য বর্তমান সময়ে অনেক। পর্বটি দেখুন এবং নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন। কী করছি আমরা প্রতিদিন!

S1 Ep 22Nadir On the go কে দর্শকরাই উঠিয়েছে | Rokomari | @NafeesSalim
Content creation এখন আমাদের দেশে বেশ জনপ্রিয়। আর আজকের পর্বে আমাদের দেশের একজন পরিচিত মুখ, Content creator নাফিস সেলিম । তাকে আমরা 2 Cent Podcast এবং তার নিজের নিজের চ্যানেলের content এর জন্য চিনে থাকি। তার সব সময় একটা লক্ষ্য থাকে তার বানানো content মানুষের জীবনে কী Impact রাখছে এবং সেই সাথে তার নিজের Quality Improve করছে কিনা। আজকের পর্বে, নাফিস সেলিম Content creation এর এমন কিছু টিপস এবং Insights তুলে ধরবেন, যেগুলো আমার Content creation নতুন করে প্রবেশ করতে চাচ্ছি এবং যারা এই প্রফেশনে আছি। সবার জন্যই বেশ কার্যকর হবে।

S1 Ep 105Startup করার জন্য যদি ১ টা বই পড়তে হয় তাহলে এই বইটাই পড় । Jhankar Mahbub & Mahmudul Hasan Sohag
Startup করার জন্য যদি ১ টা বই পড়তে হয় তাহলে এই বইটাই পড় । Jhankar Mahbub & Mahmudul Hasan Sohag উদ্যোক্তাদের হতে হবে লার্নার। যে যত বড় লার্নার হতে পারবে, সে ততই বড় এন্টারপ্রিনার হতে পারবে। যে কোনো বিজনেস এর শুরুতে অবশ্যই একটা ভিশন সেট করতে হবে, সেটা যে কোনো কিছুই হতে পারে। হতে পারে আপনি চাচ্ছেন আপনার কোম্পানিতে ১০০০ মানুষ কাজ করবে, হতে পারে আপনি চাচ্ছেন যে দেশের ফুড প্রবলেম সল্ভ করবেন। তাই উদ্যোক্তা হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করতে পারে The Lean Startup: How Today's Entrepreneurs Use Continuous Innovation to Create Radically Successful Business বইটি।

S1 Ep 118বিক্রয় বন্ধুর জীবনের গল্প | Rokomari
Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers, you can buy anything from Bangla Upannash or English storybooks to academic, research, or competitive exam books. Superfast cash-on-delivery service brings the products to your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence to your online shopping experience. Happy Shopping with Rokomari.com!

S1 Ep 21শুধু প্রতিষ্ঠানের ট্যাগ নয়, প্রফেশনকে সম্মান করে এগিয়ে যেতে চাই | Rokomari
ডাক্তার হওয়ার স্বপ্ন বেশিরভাগ মানুষই ছোটবেলা থেকে নিজের মধ্যে লালন করে। এই স্বপ্ন চোখে নিয়েই প্রতিবছর মেডিকেল ভর্তি যুদ্ধে নামে লাখ লাখ শিক্ষার্থী। কিন্তু এর মধ্যে খুব সামান্য পরিমাণ শিক্ষার্থীই নিজের লক্ষ্যের পথে প্রথম ধাপ পেরোতে পারে। এই পথ অতিক্রম করতে কেবল তারাই সাহায্য করতে পারে যারা নিজেরা এই পথ পেরিয়েছে। এবারের গল্পগ্রাফিতে আমরা নিয়ে এসেছি এমন একজনকে যে শুধু এই পথ অতিক্রমই করেননি এই পথে রীতিমত রাজত্ব করেছেন। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া তাজওয়ার হাসনাত ত্বোহা আপনাদের শোনাবেন তার এই পথে বিজয়ী হওয়ার গল্প।

S1 Ep 119এই দেশে ব্যবসা করা সহজ না - উদ্যোক্তা কথা
বুয়েট থেকে বের হয়ে একজন স্বপ্ন দেখলো যে সে দেশের জন্য কিছু একটা করবে দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখবে। সবার মতো শ্রোতে গা ভাসিয়ে বিদেশে পাড়ি জমাবে না। তারপর সেই স্বপ্নের যাত্রা শুরু হলো, রিভেরী পাওয়ার অটোমেশন ইজ্ঞিনিয়ানিং লিমিটেড কোম্পানির মাধ্যমে। সেই কোম্পানি এখন দেশের সবচেয়ে বড় এনার্জি কোম্পানি ভাবা যায়! তারপর গড়ে তুললেন স্কলার্স ইউনিভার্সিটি এবং রিভেরী স্কুল। এই জার্নিটা মোটেও সহজ ছিল না। জার্নিটা সহজ ছিল না দেখেই তো আমাদের উদ্যোক্তা কথা। তাদের গল্পটা শোনার জন্যই তো আমাদের এত আয়োজন। আজকের পর্বের অতিথি মো: আরিফুল হক শুহান ভাইস চেয়ারম্যান রিভেরী পাওয়ার অটোমেশন ইজ্ঞিনিয়ানিং লিমিটেড।

S1 Ep 20লাখ টাকার চাকরি আপনাকে খুঁজছে | Rokomari
আজকের পর্বের অতিথির এক সময় ৯০ হাজার টাকার চাকরি ছিল। সেই তারই আবার এক সময় মিরপুর থেকে গুলশানে যাবার গাড়ি ভাড়া ছিল না। শেষ যেদিন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আর কোনোদিন চাকরি করবেন না। মানুষের জন্য চাকরি তৈরি করে দিবেন। তাই নিজেই শুরু করেন CV তৈরি করা। আজকের পর্বের অতিথি নিয়াজ আহমেদ CV রাইটিং নিয়ে এমন কিছু কথা বলবেন যেগুলো আমরা করি না বলেই চাকরি পাই না! চাকরি পেতে চাইলে আজকের পর্বটি বার বার দেখুন!

S1 Ep 104৩০০০ বছরের চিন্তার ইতিহাস । Sophie's world History of 3000 years consequences Sohag & Dr. A.N Tushar
Sophie's World বইটি বিশ্বজুড়ে ৪ কোটিরও বেশী কপি বিক্রি হয়েছে, প্রকাশ হয়েছে ৫৭ টিরও বেশী ভাষায়। এই বইটি অনেকের জীবনে গভীর রেখাপাত করেছে। সোফির জগৎ বইটি নিয়ে আলোচনা করেছেন আব্দুন নূর তুষার এবং মাহমুদুল হাসান সোহাগ। এই বইয়ে উঠে এসেছে ৩ হাজার বছরের চিন্তার ইতিহাস। বইকে ঘিরে এই আলোচনার কোন অংশ আপনার ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে জানান কমেন্টে।

S1 Ep 19ডায়েট নিয়ে যত ভুল ! Rokomari
প্রতিদিন তো আমরা কতকিছুই খাচ্ছি। কিন্তু এই বিষয়টা মনে পড়ে যখন আমরা গুরতর অসুস্থ হয়। অনেকেই চেষ্টা করি যে পরিপূর্ণ একটা ডায়েট করবো কিন্তু আমরা যে বাঙালি। কিছুদিন পরেই আবার আগের অবস্থা। এই ধরনের ঝামেলা থেকে বাঁচার কী কোন উপায় নেই? এই সব ধোঁয়াশা উত্তর দিতে আজকের গল্পগ্রাফিতে হাজির হয়েছেন, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মাদ সজল। তিনি ঢাবির পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের ১৬ তম ব্যাচ এবং অমর একুশে হলের ছাত্র হিসেবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন শেষ করেন। পরবর্তীতে তিনি এনইউবি থেকে এমপিএইচ সম্পন্ন করেন। এই পর্বে আমরা বেশ ভালো একটা ধারণা পাবো। কীভাবে নিজের দৈনন্দিন জীবনে কাজের পাশাপাশি খাবারকে ভালোবেসে নিজেকে সুস্থ রাখতে পারবো। ” খাবারকে ভয় পেয়ে নয়, সুস্থ থাকুন খাবারকে ভালোবেসে” - ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মাদ সজল।

S1 Ep 18ইমার্জেন্সি ফান্ড থাকা Must | Rokomari
আমাদের বাঙালিদের অন্যতম প্রধান সমস্যা- আমরা যা আয় করি তার থেকে ব্যয় করি বেশি। তাই তো আমাদের মাথায় ঋণের বোঝা এত বেশি। একটু ভালো থাকার আশায় আমরা প্রচুর পরিশ্রম করি ঠিকই। কিন্তু কীভাবে খরচ করব সে বিষয়ে ধারণা না থাকায়, সেই আগের অবস্থাতেই আবার ফেরত যাই। আজকের এই বিশেষ পর্বে আমাদের অতিথি হয়ে এসেছেন, এমন একজন ব্যক্তি যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএসএস করেছেন প্রথম শ্রেণিতে, পড়েছেন ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে। তিনি হলেন সাইফুল হোসেন। তিনি পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এর জন্য বিশেষ ভাবে জনপ্রিয়। আজকের এই পর্বে তিনি যে পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করেছেন। সেগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারলে। ধনী হতে আমাদের ঠেকায় কে।

S1 Ep 103সেলফ হেল্প বই এটার মতো আর একটিও নেই | Rokomari | Zaved Parvez | Mahmudul Hasan Sohag
রকমারির ইতিহাসে 'বইকথা'য় কোনো অতিথিকে দ্বিতীয় বার কখনই আনা হয় নি। কিন্তু এবার সেই নিয়ম রধ করে 'As a thinketh' বইটা নিয়ে ডিসকাশন করতে আবার আমাদের 'বইকথার' সেটে হাজির হলেন জাভেদ পারভেজ। 'As a thinketh' বইটা খুবই ছোট্ট। তবে আমাদের প্রিয় সোহাগ ভাই এবং জাভেদ পারভেজ বইটা নিয়ে আলোচনা করতে করতে ১ ঘন্টা পার করে ফেলেছেন ভিডিওতেই। তাহলে বুঝতেই পারছেন বইটা কেমন বই? বইটা ১২০ বছর আগে প্রকাশিত হয়েছিলো ঠিকই কিন্তু এই ২০২৩ সালে এসেও বইটা নিজের স্থান এখনো সবার উপরেই রাখছে। বইটার লেখক জেমস এলান জানতেও পারলেন না যে তার বই সেলফ হেলফ জনরাই কিভাবে রাজত্য করছে। ভিডিওটি দেখুন এবং নিজের জীবনে সমৃদ্ধ করুন। তাহলেই আমাদের কস্ট হবে সার্থক!