PLAY PODCASTS
Rokomari.com - রকমারি ডট কম

Rokomari.com - রকমারি ডট কম

122 episodes — Page 3 of 3

S1 Ep 15সুদ না থাকলে পৃথিবী কেমন হতো? | Rokomari

টাকা। আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। টাকার সাথে আসে আরেকটি জটিল জিনিস যেটা হলো সুদ। কিন্তু কীভাবে আসলো টাকা আর সুদ এক হয়ে গেলো? কেন টাকার দাম বাড়ে কমে? কীভাবেই বা আসলো এই টাকা? এসকল প্রশ্নের উত্তর পাবেন আজকের গল্পগ্রাফিতে। আজকের গল্পগ্রাফিতে আমাদের অতিথি হিসেবে আছেন মোহাইমিন পাটোয়ারী। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে বিবিএ সম্পন্ন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক “চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট (CFA)” প্রোগ্রামে যোগ দেন। ২০১৭ সালে তিনি সবচেয়ে কম সময়ে মাত্র তিন বছরের মধ্যে সিএফএর সবগুলো ধাপে কৃতকার্য হন। তারপরে তিনি নিশীথ সূর্যের দেশ নরওয়েতে মাস্টার্স প্রোগ্রামের জন্য বিদেশে পাড়ি জমান। “নরওয়েজিয়ান স্কুল অফ ইকনমিক্সে” থেকে দ্বৈত মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি প্রদানপূর্বক তাকে জার্মানির স্বনামধন্য “মানহাইম বিশ্ববিদ্যালয়ে” পাঠানো হয়। সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে দ্বিতীয় মাস্টার্স প্রোগ্রাম শেষ করে বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি সরল বাংলায় সবার জন্য অর্থনীতির বই লিখে যাচ্ছেন। বই লেখার পাশাপাশি সংবাদপত্র ও ম্যাগাজিনেও কলাম লিখে যাচ্ছেন মোহাইমিন পাটোয়ারী। তাঁর সরল ভাষায় এবং গল্পের ভঙ্গিমায় লেখাগুলো ব্যাপক পাঠক জনপ্রিয়তা লাভ করেছে।

Dec 13, 20241h 3m

S1 Ep 102ইহুদি থেকে মুসলিম হওয়ার পথ | রকমারি বইকথা | রোড টু মক্কা | মুহাম্মদ আসাদ

কবি গবেষক এবং আলেম মুসা আল হাফিজ ১১ বছর বয়সে হাফেজ হন। এছাড়াও তিনি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান। ২০০৯ সালে কর্মজীবনের শুরু ঐতিহ্যবাহী বিশ্বনাথ জামেয়া মাদানিয়ায় শিক্ষকতা এবং মাসিক আল ফারুকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। ২০১৬ সালে উচ্চতর ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়াতুল খায়র আল ইসলামীয়া সিলেটে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। এই পর্বে তিনি কথা বলেছেন "দ্য রোড টু মক্কা" বইটি নিয়ে। এটি মূলত মুহাম্মদ আসাদের ইসলামে যাত্রার একটি আত্মজীবনীমূলক বিবরণ। বইটি ইসলামী সাহিত্যের একটি ক্লাসিক এবং বিংশ শতাব্দীতে লেখা ইসলামের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে একটি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হয়ে থাকে। ইসলাম এবং আধ্যাত্মিক যাত্রা নিয়ে বিষদভাবে জানতে দেখুন আজকের এই পর্বটি।

Dec 12, 20241h 28m

S1 Ep 14সাইবার ক্যাফেতে বসে কোডিং শিখতাম | Rokomari

আজকের পর্বের অতিথি একজন সিওও। সে বাংলাদেশের অন্যরকম অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রোগ্রামিং হিরো’ এর একদম শুরু থেকে আছেন। তিনি হলেন আব্দুর রাকিব। তার নেতৃত্বে প্রোগ্রামিং হিরো এখন পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রায় তিন হাজারের বেশি কোডিং ক্যারিয়ার রিলেটেড জব প্লেসমেন্ট করেছে এবং তাদের লক্ষ্য আগামী ২০২৮ সাল নাগাদ তারা প্রায় ১০ হাজারের বেশি স্টুডেন্টদের জন্য জব প্লেসমেন্ট করে দিবেন। আজকের পর্বে বেশ কিছু গুরত্বপূর্ণ ইনসাইট বরাবরের মতই থাকবে। যে ইনসাইটগুলো আপনাকে কেউ হয়ত কখনই বলবে না। এই বিষয়গুলো আপনারা যদি নিজের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আজকের পর্বটি সার্থক হবে।

Dec 10, 20241h 20m

S1 Ep 118যেভাবে আমার সব দ্বিধা এবং সংশয় কেটে গেলো | Rokomari

একটা মানুষের ভালো লাগায় জায়গা কোয়ান্টাম মেকানিক্স। সে পৃথিবীর সেরা বিজ্ঞানীদের কাতারে একজন বাংলাদেশের গর্ব। সেই ব্যক্তিটা যখন রকমারির বই কথায় আসলো এমন একটা বই নিয়ে আলোচনা করতে। সেই বই নিয়ে অনেকেরই কাছেই একটু সাংঘর্ষিক লাগবে কারণ এই মানুষটার পড়শানা কাজ কর্ম বিচরণ এটার সাথে এই বইটা কী যায়? বইয়ের তো এখানেই মাহাত্ম্য সে কখনও আমাদের আলোর পথ দেখায় কখনও আবার অন্ধকার। তেমনি আমাদের বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা:) এর পৃথিবীতে কাটানো মানবজাতির জন্য শ্রেষ্ঠ জীবনের জীবনী নিয়ে লেখা আর রাহিকুল মাখতুম নিয়ে কথা হয়েছে আজকের বইকথায়। আর অতিথি হিসেবে যিনি ছিলেন তিনি আর কেউ নন তিন হলেন ড. এম রেজওয়ান খান স্যার অধ্যাপক ও এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাডভান্স গবেষণা ইনস্টিটিউট(UIU)।

Dec 10, 20241h 12m

S1 Ep 116যে ডাক্তার ডায়াবেটিস ভালো করতে পারে | Rokomari

আপনার বা আপনার বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি যেই হোক না কেন পরিবারের যেকোনো একজন এর বর্তমান বিশ্বে ডায়াবেটিস নেই এরকম পাওয়া খুবই বিরল। আর ক্যান্সার যে হারে বাড়ছে তাতে ডাক্তাররা বলেই দিচ্ছে যে আপনার হাতে খুব বেশি আর সময় নেই। ডাক্তাররা এরকম কিছু রোগ আছে যেগুলো হলেই বলবে এই রোগের কোন চিকিৎসা নেই। আজীবন এই রোগ নিয়ে আপনাকে বয়ে বাড়াতে হবে। কিন্তু কেউ যদি এখন আপনাকে বলে যে এই মরণব্যাধি রোগগুলোরও চিকিৎসা হয় এবং ঠিক হয়! তখন কী আপনার তাকে ভণ্ড বা প্রতারক বলেই মনে হবে তাই না? তবে আজকের পর্বের অতিথি হয়ে যিনি তার জীবনের গল্প বলতে এসেছেন তিনি নিজেই এরকম এক রোগে আক্রান্ত ছিলেন এবং সেই রোগ থেকে সেরে উঠে পৃথিবীর মানুষকে সুস্থ করছেন। তিনি আর কেউ নন তিন হচ্ছেন ডা. মোজিবুল হক। চলুন তার মুখেই শুনি তার জীবনের অসাধারণ গল্প শুনি

Dec 8, 20241h 0m

S1 Ep 101বিগ ব্যাং থিওরি: কোরআনের আয়াতে লুকানো ১৪’শ বছরের পুরোনো সত্য! | Rokomari | বইকথা

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম আজকে তিনি এসেছেন বইকথার এপিসোডে, Return of the God Hypothesis: Three Scientific Discoveries That Reveal the Mind Behind the Universe এই বইটা নিয়ে। বইটার নামে দুইটা শব্দ ‘God’ এবং ‘Hypothesis’ তার সাথে ‘Science’ এর একটা যোগসূত্র। মাথায় কেমন জেনো ঘুরপাক খাচ্ছে না ব্যাপারটা? সৃষ্টিকর্তাকে নিয়ে আবার কীসের হাইপোথিসস? আবার বিজ্ঞান আর কোরআন কে এক করতে যাওয়া কী আছে এই বইটায়? আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের বইকথার উপস্থাপক মাহমুদুল হাসান সোহাগ এক সময় ‘Non Believer’ ছিলেন, তারপর তিনি তার জীবন অনুসন্ধান করতে গিয়ে তিনটা প্রশ্নের মাথায় গিয়ে ঠেকলেন। তারপর তার চিন্তার জগৎ ভেঙে চুর মাড় করে দিলো, এখন তার অবস্থা তো আপনারা দেখছেনই। আজকের পর্বে রকমারির দর্শকদের একটা স্পয়লার দেই, আপনারা শুধু সোহাগ ভাইয়ের করা প্রশ্ন গুলো শুনবেন। কে জানে সেই তিনটা প্রশ্নের উত্তর এই এপিসোডেই আছে কি না!

Dec 7, 20241h 11m

S1 Ep 12প্যাশন না থাকলে সেটা প্রফেশন বানাবেন না! | Rokomari

পৃথিবীতে মার্কেটিং জিনিসটার কেন দরকার? আপনি একটা প্রোডাক্ট বানালেন সেটা হয়ত মানুষের দরকারি কিছুই হতে পারে। তখন বেশ ভালো ব্যবসায়ই হচ্ছিলো আপনার। কিন্তু সমস্যা হলো তখনই যখন ঠিক একই প্রোডাক্টটা আরেকজন বানানো শুরু করলো, তখন? এই বিষয়টাই আমাদের জীবনের বড় একটা সমস্যা। আমাদের জীবনের সবকিছুই বলতে গেলে খাবার, পোশাক, ব্যবহার করার সমস্ত সামগ্রী সব কিছুই নির্ভর করে এই মার্কেটিং এর উপর। আজকের পর্বের অতিথি জনপ্রিয় লেখক প্রলয় হাসান। তিনি একজন বেস্টসেলার রাইটার সেই থাকে একজন মার্কেটার। তিনি ২০০৭ সাল থেকে মার্কেটিং বিষয়ে লেখালেখি করে আসছেন এবং তার লেখাগুলো জন সাধারণের বেশ উপকারেও আসছে। হ্যাঁ এখন অনেকের ধারণা হতেই পারে এই পর্বটা হয়ত আমার জন্য নয়। কারণ আমি তো মার্কেটার হবো না বা ব্যবসা শুরু করবো না। কিন্তু তা নয়! আজকের পর্বে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে সেগুলো আপনাদের জানা থাকা দরকার।

Dec 4, 202450 min

আমি কোন কাজ করলে মরার সময় শান্তি পাবো? | Rokomari |

বাদল সৈয়দ (সৈয়দ মোহাম্মদ আবু দাউদ) বাংলাদেশের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এবং সমাজকর্মী। তিনি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি "পে ইট ফরওয়ার্ড", "অনেস্ট", "পেরেন্টস লাউঞ্জ" এর মতো বিভিন্ন চ্যারিটি উদ্যোগ পরিচালনা করেন। তিনি একজন লেখক হিসেবেও অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। এই পর্বে তিনি আলোচনা করেছেন এ.পি.জে. আবদুল কালামের জীবনী নিয়ে লিখা বই "What Can I Give" নিয়ে। বইটি লিখেছেন এ.পি.জে. আবদুল কালামের ছাত্র এবং সহকর্মী সৃজন পাল। বইটি স্বার্থহীনভাবে সমাজকে কিছু দেওয়ার দায়িত্ববোধ এবং জীবনকে সেবামূলকভাবে পরিচালিত করার উপর আলোকপাত করে। বাদল সৈয়দের অসাধারণ সমাজকর্ম ও লেখালেখির যাত্রা সম্পর্কে জানতে এবং এ.পি.জে. আবদুল কালামের এই অনুপ্রেরণামূলক বইটি সম্পর্কে বিশদভাবে জানতে, দেখুন আজকের এই পর্বটি।

Dec 4, 20241h 5m

S1 Ep 11রাসেল’স ভাইপার কী আসলেই বেড়ে গেছে? | Rokomari

ছোটবেলায় বিজ্ঞান বইতে আমরা কম বেশি সবাই খাদ্য শৃঙ্খল নিয়ে পড়েছি। সেখানে ইঁদুর কে সাপ , সাপ কে চিল, চিলকে তার থেকে বড় প্রাণী খায়, এভাবেই পরিবেশ টিকে থাকে একেকটা বাস্তুতন্ত্রে। কিন্তু ব্যাঘাত ঘটে তখনই যখন এই চেইন থেকে কেউ বিলুপ্ত হয়ে যায়। ফলে অন্য প্রাণীর সংখ্যা বেড়ে যায় পরিবেশ ভারসাম্য হারায়। তাই আমরা ২০২৪ এই ডিজিটাল বাংলাদেশে সাপ নিয়ে করোনা ভাইরাসের মতো আতঙ্কিত। আজকের পর্বটা শুধুই সাপ নিয়ে, যত ধরনের প্রশ্ন আমাদের মনে থাকতে পারে তার সব উত্তরই এখানে পাওয়া যাবে আশা করি। সেই সাথে আমরা এটাও জানতে পারবো কীভাবে সমাজ আমাদের সাপ নিয়ে ভুল ধারণা মাথায় ঢুকিয়ে দিয়েছে। আজকের পর্বের অতিথি মো: মাহফুজুর রহমান প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, সেই সাথে প্রধান নির্বাহী, প ফাউন্ডেশন। তার মুখে অসাধারণ কিছু সমসাময়িক গল্প আমরা আজকের পর্বে শুনবো

Dec 1, 202454 min

S1 Ep 10জুতার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারই বা কেমন? | Rokomari

রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের কবিতাটা আমরা সবাই কম বেশি পড়েছি। সেখানে জুতা আবিষ্কারের ঘটনা পড়ে আমরা যে রকম অবাক হয়েছি। ঠিক সেরকম ভাবেই যখন চামড়ার দাম এবং চামড়ার জুতার দাম দেখি তখন চোখ কপালে উঠে যায়! এত দাম কেন? তার উপর প্রায় ৪০৫ বিলিয়ন ডলারের মার্কেট। সেখানে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় সে কীভাবেই বা শুরু করবে? এই সব প্রশ্নের উত্তর দিতে আজকের পর্বে অতিথি হিসেবে এসেছেন, এম. হোসেন জয় ,জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং), কায়রোস ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি.।

Nov 28, 202447 min

S1 Ep 9ফেসবুক অনেক লেখক তৈরি করেছে | Rokomari

প্রযুক্তি বনাম সৃজনশীলতা অন্যদিকে AI বনাম কবি। বিষয়টা বড়ই অদ্ভুত। একটা সময় আমরা ভাবতাম যে প্রযুক্তি সবার আগে কায়িক শ্রমের কাজ গুলো দখল করে নিবে কিন্তু ব্যাপারটা হয়ে গেলো উলটা। সবার আগে AI এসে ক্রিয়েটিভ অংশটাই দখল করে ফেলছে বেশ শক্ত পোক্ত ভাবে। আজকের পর্বের অতিথি বাংলা একাডেমির, সহ্ পরিচালক পিয়াস মজিদ এই বিষয়টাকে কীভাবে দেখছেন সেটা নিয়েই সুন্দর আলোচনা হয়েছে। প্রত্যেকটা পর্বেই আমাদের কিছু না কিছু দেওয়ার থাকে রকমারির প্রিয় দর্শকদের জন্য। আজকের পর্বে আমরা চেষ্টা করবো আপনাদের অনুভূতির ভিন্ন এক জগৎ এ নিয়ে যেতে।

Nov 25, 202437 min

S1 Ep 5বাবা-মা সন্তানকে সময়ই দিচ্ছেন না | রকমারি

জনাব ফয়জুল্লাহ মাহমুদ শিক্ষার্থীদের নিয়ে বাঙ্গলাদেশের ইসলামিক ধারার শিক্ষা ব্যবস্থাতে নতুনত্ব নিয়ে আসার চেষ্টায় নিয়োজিত। তিনি মিরপুরে অবস্থিত আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষা ও পাঠদানের কার্যকর কৌশল নিয়ে কাজ করছেন । এই পর্বে তিনি কথা বলেছেন আমাদের প্যারেন্টিং, আদর্শ শিক্ষকের গুণাবলী, শিশুর স্ক্রিন টাইম, বর্তমান প্রেক্ষাপটে শিশুদের মানসিকতা আর তাদের বোঝার প্রয়োজনীয়তা নিয়ে। মা বাবা যারা পুরনো চিন্তা চেতনার মাধ্যমে শিশুদের আচরণ ও বেড়ে ওঠাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সীমাহীন বিড়ম্বনার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে অসহায় আত্মসমর্পণ করা শিক্ষকেরাও শিশুদের শিক্ষার পরিস্থিতি হতাশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের আধুনিক এ-আই, প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিকেশন, লিডারশিপ স্কিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আয়োজন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়াস ছিল।

Nov 23, 20241h 9m

S1 Ep 8HR Insights : পার্সনালিটি Vs প্রোডাক্টিভিটি! জেনে নিন সঠিক সমন্বয় | Rokomari

পার্সনালিটি টাইপ অনেক ভাবেই আমাদের কাজে লাগতে পারে – প্রথমত নিজেদেরক ভালোভাবে বোঝার ক্ষেত্রে এবং নিজের জায়গা থেকে অন্যকে বোঝার ক্ষেত্রে। আমাদের সব গ্যাপের রুট আসলে বুঝা এবং না বুঝা। আমি বুঝতে পারি না বা বুঝাতে পারি না। কেউ আমাকে বুঝে, কেউ হয়তো বুঝে না। আমি কাউকে বুঝি, কাউকে হয়তো বুঝি না। যে বুঝতে পারে এবং বুঝানোতে যত দক্ষ, তার লাইফে সমস্যাও দেখবেন তত কম। এই দুইটা জায়গা ঠিক থাকলে আমাদের প্রতিদিনের জীবন যাপনটা আরও অনেক ভালো এবং স্বাচ্ছন্দ্যময় হবে। নিজেকে ভালো ভাবে বোঝা এবং নিজের জায়গা থেকে অন্যকে বুঝতে পারাটা আমাদের পার্সনাল লাইফ, ম্যারিচুয়াল লাইফ, জব, বিজনিস প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। এটার জন্য MBTI অনেক ভাল একটা টুলস।

Nov 22, 20241h 10m

S1 Ep 7AI দিয়ে Passive Income | Rokomari

মেহেদী হাসান রিফাত শিক্ষাগতভাবে ইঞ্জিনিয়ার হলেও তিনি নিজেকে সম্পূর্ণরুপে গড়ে তুলেছেন একজন ডিজিটাল মার্কেটার ও ট্রেইনার হিসেবে। শিক্ষাজীবন চলাকালেই তিনি বেশ কিছু স্বনামধন্য কোম্পানির মার্কেটিং ও ডিজিটাল সেক্টরে কাজ করেন। শুরু থেকেই তার মার্কেটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতি তুমুল আগ্রহ ছিলো৷ এই আগ্রহের কারনেই পরবর্তীতে শিক্ষা জীবন শেষ নিজেকে পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর জগতে সপে দেন। আজকের আলোচনায় আমরা AI নিয়ে এমন সব জিনিস সম্পর্কে জানবো যা আপনাকে আপনার ভবিষ্যৎ নিয়ে আবার ভাবতে বাধ্য করবে!

Nov 19, 202431 min

S1 Ep 16দাজ্জালের আরেক নাম কর্পোরেট! Rokomari

আলেকজান্ডার দি গ্রেট দুনিয়া জয় করতে নেমে গঙ্গার তীরে এসে ফিরে গিয়েছিলেন। কারণ তখন বাঙালিরা ছিল ৬ ফুটের থেকে বেশি লম্বা সুঠাম দেহের অধিকারী। কিন্তু এখন? আমরা গড়ে সাড়ে ৫ ফুট, আর সাদা চামড়ার লোকগুলো ৬ ফুট। এর কারণটা কী? পৃথিবীর কোথাও বিটি বেগুন চাষ হয় না শুধু বাংলাদেশে হয়। অর্গানিকের নামে আমরা আসলে কী খাচ্ছি? আমাদের পূর্ব পুরুষেরা পেট ভরে খেত নাকি পুষ্টিকর খাবার খেত? এরকম হাজারটা প্রশ্ন আমরা কখনও নিজেদেরকে করি না! প্রশ্ন না করার আরেকটা কারণ আমরা হলাম গিনিপিগ! আমাদের মধ্যে দাসত্বের স্বভাবটা এখনো রয়ে গেছে। পশ্চিমারাই উন্নত, আর আমাদের থেকে খারাপ জাতি আর নেই। এই ধারনাটাও তো আমাদের মধ্যে ইনজেকশন দিয়ে ঢোকানো। আজকের পর্বের অথিতি মুজাহিদুল ইসলাম জাহিদ, একজন কৃষি উদ্যোক্তা। তার মুখে এমন কিছু কটু গল্প আমরা শুনব। শোনার পর হয়ত অনেকেরই একটা ধাক্কা লাগবে। মাঝে মধ্যে ধাক্কা লাগা ভালো।

Nov 17, 202455 min

S1 Ep 6সত্যি কি আপনি ওজন কমাতে চাইছেন? তবে এইটা মানতেই হবে! | Rokomari

গল্পগ্রাফি - জীবন ও গল্পের সাঁকো

Nov 15, 20241h 4m

S1 Ep 13আপনার জীবনের ধান্দা কী? | Rokomari

আপনাকে যদি বলা হয় এখন আপনি নিজেকে বেঁচে দেখান! আপনি কি পারবেন? হ্যাঁ বিষয়টা একটু তো ভাবার মতো। আজ থেকে বহু বছর আগে কোন এক বুদ্ধিমান লোক বোতলে পানি ভরে বিক্রি করা শুরু করলেন, কিন্তু পানি তো ফ্রিতেই আমরা যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারি। তারপরও কেন সেই বুদ্ধিমান লোক এই জিনিসটা বিক্রি শুরু করলেন? আবার মানুষজন কেন সেই বোতলে ভরা পানি কিনে পান করতে শুরু করলো? মূল বিষয়টা হচ্ছে বিক্রি করতে জানলে ফ্রি জিনিসও বিক্রি করা যায়। বর্তমান সময়ে যে নিজেকে যত সুন্দর ভাবে বিক্রি করতে পারে সে সবার কাছে তত বেশি সমাদৃত হয়। তাই তো সেলস বিষয়টার এত জনপ্রিয়তা। সবাই কি চাইলেই এই সেলস জিনিসটা শিখতে পারে? আজকের পর্বটা এই চমৎকার বিষয়টা নিয়েই। আজকের পর্বের অতিথি হয়ে এসেছেন, মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ বিবিএ এমবিএ করার পরও সেলসেই নিজের ক্যারিয়ার গড়েন। বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও ইসলামিক ফাইন্যান্স উইং এর হেড হিসেবে কর্মরত আছেন। পর্বটি উপভোগ করুন এবং হয়ে উঠুন সেলস জিনিয়াস।

Nov 14, 202442 min

S1 Ep 38যদি কোটিপতি হতে চাও লেখাপড়া বাদ দেও! | Rokomari | Saifur's

‘আমি ইংলিশের মন্ত্রী হতে চাই’, এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, এবং আপনাদের অভূতপূর্ব ভালোবাসা পেয়ে সাইফুর রহমান স্যারকে আমরা আবার আমাদের গল্পগ্রাফির সেটে আমন্ত্রণ জানিয়েছি। আরো একটি বিষয় গল্পগ্রাফির ইতিহাসে এই প্রথম কোনো অতিথি দ্বিতীয়বার আসলেন তার গল্প শোনাতে। আজকের এই পর্বে সাইফুর রহমান স্যার যদি বাস্তবেই ইংলিশের মন্ত্রী হতে পারেন, তাহলে তিনি কী কী করবেন! সেইসব নিয়েই আলোচনা হয়েছে। সেই সাথে আপনাদের গত পর্বের যত প্রশ্ন ছিল তার থেকে বাছাই করে এই পর্বে স্যারকে করা হয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখুন এবং রকমারির সাথেই থাকুন।

Nov 14, 202436 min

S1 Ep 4উদ্যোক্তা হতে গিয়ে ৮টা মামলার আসামী | উদ্যোক্তা কথা, পর্ব - ৪ ।। @Coach kanchon || Rokomari

এমন একজন মানুষ যে কিনা ২১ বছর বয়সে বিয়ে করে ফেলন। তাকে বাসা থেকে বের করে দেয়া হয়। উদ্যোক্তা হওয়া ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। ব্যবসা করা শুরু করার পরেই খেলেন ৮টা মামলা। তারপর কী মনে হয় আপনাদের, সে কী থেমে গিয়েছিলেন? কারো উপর ভূত ভর করলে সে হয়ত থামবে না। ঠিক সেরকমই আমাদের আজকের অতিথি কোচ কাঞ্চন এর মাথায় উদ্যোক্তা হওয়ার ভূত চেপেছিল। আর এখন তার সাথে কথা বলতে চাইলেও আপনার খরচ করতে হবে ১০ লক্ষ টাকা। বিষয়টা অবাক করার মতো না? তার এই জার্নিটার সিক্রেট কী? বিজনেস ব্লু প্রিন্ট থেকে ক্যাশ মেশিন এর মতো তার লেখা আছে অনেকগুলো বেস্টসেলার বই। তার জীবনের কিছুটা রহস্য বের করার চেষ্টা করেছেন উপস্থাপক অন্যরকম গ্রুপের চেয়্যারম্যান মাহমুদুল হাসান সোহাগ। পর্বটি দেখুন আর সেরা কমেন্ট টি করতে কিন্তু ভুলবেন না!

Nov 9, 20241h 21m

S1 Ep 3ব্যবসা নিয়ে এভাবেও চিন্তা করা যায় ? উদ্যোক্তা কথা, পর্ব - ৩

খাবার নিয়ে তো আমাদের অনেকেরই অভিযোগ থাকে। ফরমালিন, কীটনাশক থেকে শুরু করে অথেনটিক স্বাদ নষ্ট হয়ে যাওয়া। সেই সমস্যার সমাধান করতে বাজারে খাস ফুড নামের এক প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করেছিলো যে তারা দেশের মানুষকে খাঁটি জিনিসটা খাওয়াবে। তবে উদ্দেশ্যটা খাঁটি হলেও, সমস্যা সমাধানের পথটা কী খাঁটি ছিল? খাস ফুড ব্যবসার কত বছরে এসে প্রফিট করতে পরেছে, কীভাবে তারা মানুষের বিশ্বাস অর্জন করেছে, কীভাবে তিন জন থেকে তারা ঢাকায় আউটলেট এর ব্যবসায় নিয়ে গেছে এই সব ইনসাইডার আজকের পর্বে দিবেন খাস ফুডের ব্যবস্থাপনা পরিচালক, হাবিবুল মোস্তফা আরমান। আর তার সাথে তো আপনাদের প্রিয় উপস্থাপক মাহমুদুল হাসান সোহাগ ভাই আছেনই। তবে আর দেরি কেন উদ্যোক্তা কথার পর্বগুলো দেখে আপনার মাথায় ঘুরতে থাকা আইডিয়া গুলো শুরু করে দিন না!

Nov 9, 20241h 34m

S1 Ep 1"সবাই দোষী, আমি ঠিক" এই চিন্তা দিয়ে কী উদ্যোগ হবে?

চাকর থেকে চাকরি, উদ্যোগী থেকে উদ্যোক্তা। তবে বিষয়টা শুধু এমন না। আপনি চাইলে চাকরি জীবনেও হতে পারবেন উদ্যোক্তা। আজ থেকে যাত্রা শুরু হলো উদ্যোক্তাদের নিয়ে আমাদের নতুন পথচলা 'উদ্যোক্তা কথা'। নতুন উদ্যোক্তা তৈরিতে ও তাদের সফলতার আলো দেখাতে সাথে থাকবে আমাদের সবার প্রিয় মাহমুদুল হাসান সোহাগ ভাই। তিনি পরিচয় করিয়ে দিবেন নতুন নতুন উদ্যোক্তাদের সাথে। তাই একজন সফল উদ্যোক্তা হতে চাইলে চোখ রাখুন উদ্যোক্তা কথায়।

Nov 9, 202459 min

S1 Ep 2উদ্যোক্তার কুইক ডিসিশন নিতে হয় | Rokomari

মো. সবুর খান নামটা অনেকের কাছেই হয়ত পরিচিত। কারণ তিনি ব্যবসার থেকে বেশি গুরুত্ব দিতেন নিজের রেপুটেশনটাকে। একজন উদ্যোক্তার মাইন্ডসেট, লক্ষ্য বা আচরণ যাই বলুন না কেন সেটা কী রকম হওয়া উচিত? ব্যবসা আগে, নাকি রেপুটেশন? উত্তরটা আজকে পাবেন এই পর্বে। এই পর্বটা রকমারি পরিবার নির্দ্বিধায় বলে দিতে পারে উদ্যোক্তাদের জন্য এইটা দেখা ফরজ। সেটা নিয়ে আর বেশি কিছু বলতে হবে না। আপনারা দেখুন, বুঝন এবং বুঝতে চেষ্টা করুণ এবং কমেন্ট বক্স তো খোলাই আছে মতামতটি জানান।

Oct 2, 20241h 9m