
Rokomari.com - রকমারি ডট কম
122 episodes — Page 1 of 3

S1 Ep 117এক রাতেই ১৮ হাজার অর্ডার জেনারেট |
চালডাল বাংলাদেশের জনপ্রিয় গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার সকল এলাকায় সেবা প্রদান করছে এবং গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আমাদের আজকের অতিথি চালডাল.কমের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিম। আজ তিনি আলোচনা করেছেন কীভাবে চালডালের ব্র্যান্ডিং মার্কেটিং এর মাধমে চালডালকে গড়ে তুলেছেন এবং করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে চালডালকে এগিয়ে নিয়ে গেছেন। এছাড়াও আমাদের প্রিয় উপস্থাপক মাহমুদুল হাসান সোহাগ ভাই তো আছেনই। তাহলে আর দেরি কেন? দেখে ফেলুন "উদ্যোক্তা কথা"র আজকের পর্ব এবং মাথায় থাকা আপনার আইডিয়াগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত হোন!

S1 Ep 100এক বইপাগল রিক্সাওয়ালার গল্প!
সরওয়ার মনসুরের কথা মনে আছে? যার হাত, রিক্সার হাতল ধরে রাখলেও কল্পনা ছুটে চলে ফিকশনের চরিত্রের সাথে কিংবা টি এস সি তে বসে ঝড় তুলে চলে গিটারে। নিজের লেখা গান শুনিয়ে বুদ করে রাখে আপনাকে কিংবা আমাকে। সেই বইপাগল রিক্সাওয়ালা "সরওয়ার মনসুর" এসেছেন রকমারি গল্পগ্রাফিতে নিজের গল্প শোনাতে।

S1 Ep 99আমাকে মোট ৩ বার বন্ড সই দিতে হয়েছে | Podcast with Mohammad Nazim Uddin
আমাকে মোট ৩ বার বন্ড সই দিতে হয়েছে | Podcast with Mohammad Nazim Uddin মানুষ কখনো হারে না! হয়তো জিতে, নয়তো শিখে - মোহাম্মদ নাজিম উদ্দিন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রথমে চারুকলায় ভর্তি হলেও পড়াশুনা শেষ করেন সাংবাদিকতায়। কৈশোরে স্কুল পালানোর জন্য ৩ বার দিতে হয়েছে বন্ড সই। শৈশবে বাবা মারা যাওয়ায় সংগ্রাম করেই বড় হতে হয়েছে। স্বপ্নকে বাস্তব রূপ দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন একাধিকবার। তার কথায়, ‘মানুষ কখন হারে না! হয় জিতে নয়ত শিখে’। তিনিও হেরে যাননি, শিখেছেন। মোহাম্মদ নাজিম উদ্দিন এসেছিলেন রকমারি অফিসে। নাজিমুদ্দিনের নিজের মুখেই শুনুন তার জীবনের রঙ্গিন গল্প। একেবারে শৈশব থেকে শুরু করে লেখক হয়ে ওঠার গল্প শুনতে দেখুন রকমারি গল্পগ্রাফি

S1 Ep 98জীবনের যে গল্প শুনালেন মুনির হাসান | Munir Hasan | Inspiring Stories
বাংলাদেশ গনিত অলিম্পিয়াড, ওপেন সোর্স নেটওয়ার্ক বা উদ্যোক্তা হাটের সাথে যে মানুষটির নাম সমানভাবে উচ্চারিত হয় তিনি মুনির হাসান। একজন প্রকৌশলী হয়েও তিনি একজন মার্কেটিং মেন্টর। গনিতের পাশাপাশি মার্কেটিং নিয়েও লিখেছেন একাধিক বেস্ট সেলার বই। পড়াশুনা শেষ করে চাকরি খোজার পরিবর্তে তরুণদের উদ্যোক্তা করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। গনিতের প্রতি অত্যাধিক ঝোঁক থাকার কারনে পরিচিতি পেয়েছেন ‘ম্যাথ মুনির’ নামে। আজকের এই ম্যাথ মুনির এবং তার হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান গুলোর পিছনের গল্প নিয়েই গল্পগ্রাফির এবারের পর্ব।

S1 Ep 97মোরশেদ মিশুর এই গল্প কি শুনেছিলেন? #Morshed_Mishu
যুক্তরাষ্ট্র ভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের তালিকায় যে ক'জন বাংলাদেশি তরুণ ঠাঁই করে নিয়েছেন তাদের মধ্যে একজন মোরশেদ মিশু। ইতোপূর্বে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া নির্মমতা আর বেদনার ছবিগুলোকে আশা আর আনন্দের বার্তায় পাল্টে দিয়ে ‘দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ শিরোনামে ধারাবাহিক কার্টুন একে দেশ বিদেশে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। আজকে তার মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প গল্পগ্রাফিতে।

S1 Ep 96পিয়াস মজিদ কি আসলেই কবি হিসেবে ব্যর্থ? কারনগুলো জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন
পিয়াস মজিদ কি আসলেই কবি হিসেবে ব্যর্থ? কারনগুলো জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন কবির লেখা কবিতা তো অনেক শুনেছেন, এবার শুনুন কবির নিজের গল্প। গল্পগ্রাফির এবারের পর্বে আমাদের সাথে থাকছেন কবি পিয়াস মজিদ। শুনুন তার জীবনের গল্প তার মুখ থেকেই।

S1 Ep 95ইতিহাস খোঁজার দুর্দান্ত কিছু গল্প @SalahuddinSumon
পেশায় তিনি সাংবাদিক। আগ্রহের বিষয়বস্তু ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি। ঘুরতে ভীষণ ভালোবাসেন। ফুরসৎ পেলেই বেরিয়ে পড়েন আজনা-অদেখা নানা বিষয়ের সন্ধানে। অনুসন্ধানী চোখ নিয়ে হাজির হন মুঘল সম্রাজ্যের প্রাণকেন্দ্র মুর্শিদাবাদের অলি-গলিতে, কখনো বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার নাটক যুদ্ধের মাঠ পলাশীর প্রান্তরে, আবার কখনোবা তার দেখা মেলে ২০০ বছরের ঐতিহ্যের সাক্ষী টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ির হাটে। বলছিলাম সালাহউদ্দীন সুমন এর কথা। আজকের গল্পগ্রাফিতে তার নিজ মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প

S1 Ep 94পড়ি নিয়ে কি বললেন অনিক খান | Golpography Podcast | Anik Khan
পড়ি নিয়ে কি বললেন অনিক খান | Golpography Podcast | Anik Khan একাধারে একজন ছড়াকার, আর জে, আইডিয়াবাজ ও উপস্থাপক হলেন অনিক খান। যার ঝুলিতে আছে ভুড়ি ভুড়ি অভিজ্ঞতা ও মশালাদার সব গল্প। আজকের গল্পগ্রাফিতে অনিক খানের মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প।

S1 Ep 93Physics ছেড়ে দিতে বলেছিলো, তিনিই কিনা হয়ে গেলেন বিশ্বসেরা বিজ্ঞানী | Dr. Ataul Karim | Ratul Khan
Physics ছেড়ে দিতে বলেছিলো, তিনিই কিনা হয়ে গেলেন বিশ্বসেরা বিজ্ঞানী | Dr. Ataul Karim | Ratul Khan এমন একটা ট্রেন কল্পনা করুন যা চলছে ১৫০ মাইলেরও বেশী গতিতে কিন্তু লাইনকে স্পর্শ করছে না। আগে যে খরচ হতো ১১০ মিলিয়ন তিনি সেটাকে নামিয়ে নিয়ে আসলেন ১০-১২ মিলিয়নে। এই দলটির যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আর কেউ নন, আমাদের বাংলাদেশের গর্ব অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিম। যিনি কিনা Applied Optics এর বিগত ৫০ বছরের ইতিহাসে শীর্ষ ৫০ জন গবেষকের মধ্যে অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি এই বিজ্ঞানীর গল্প শুনতে চোখ রাখুন রকমারির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, বৃহস্পতিবার রাত ৯ টায়।

S1 Ep 92লাখো শিক্ষার্থীকে ইংরেজি শেখানোর গল্প | Saiful Islam | Ratul khan | @EnglishTherapybd
লাখো শিক্ষার্থীকে ইংরেজি শেখানোর গল্প | Saiful Islam | Ratul khan | @EnglishTherapybd ক্লাস ওয়ান থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ১২ বছর ইংরেজি পড়েও ইংরেজিতে আমরা কেন এত দুর্বল? কেন আমরা নির্ভুলভাবে ইংরেজি লিখতে ও বলতে পারি না? ইংরেজি শিক্ষার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান ‘ইংলিশ থেরাপি’র প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সঙ্গে গল্প করে জানা গেল এমনই নানা প্রশ্নের উত্তর। ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দুর্বলতা কাটাতে কাজ করে যাচ্ছেন বহু গুণে গুণান্বিত এই মানুষটি। শুধু প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি নিজের কর্মযজ্ঞ। লিখেছেন দু-দুটি বইও। ‘দুর্বলদের জন্য English Therapy’ নামক বইটি সাম্প্রতিক সময়ে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ইতোমধ্যেই ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পরিচিত হয়েছেন ‘ইংলিশ থেরাপিস্ট’ হিসেবে। সাইফুল ইসলামের সঙ্গে গল্পগ্রাফির কথোপকথনে জানা গেছে ইংরেজিতে দুর্বলতার মূল কারণ এবং সমাধানের উপায়ও। বলেছেন নিজের প্রতিষ্ঠানের অনন্যতার কথা, বাতলে দিয়েছেন কিছু গাইডলাইনও। নিজের দেশের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়া এই মানুষটি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি Skill & Leadership Development এর উপরে SBTTC, TalentHut, Sabit International, British Council, CADD Centre, Trust TTC, Bangladesh Scouts সহ অনেক জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক কোর্স সম্পন্ন করেছেন। Awards & Achievements: Best Newbie Rising Teacher Award, Best in Rotary-Rotaract Relationship Award, DRR Appreciation Award, TalentHut Best Student Award, ‘শিশুবন্ধু এ্যাওয়ার্ড’ ও একাধিকবার মজার স্কুল ইভেন্ট সেরা স্বেচ্ছাসেবী Award পেয়েছেন। তার স্বপ্ন; ইংরেজি ভাষাকে সহজ ও সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপন করা।

S1 Ep 91জীবনের এই চরম সত্য কেউ বলেনা | Hasanuzzaman | Ratul Khan
কিভাবে ই ভি এম মেশিন বানালাম? শৈশবেই ঝোঁক ছিলো যন্ত্রপাতির প্রতি। এই ঝোঁক নিয়ে বেড়ে ওঠা, তারপর বাবা-মা ও বন্ধুদের পরামর্শে ফরেস্ট্রিতে পড়াশোনা। পড়ছেন ফরেস্ট্রিতে, কিন্তু পুরনো যন্ত্রপাতির দোকানে খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন পার্টস, বিষয়টা ইন্টারেস্টিং। এরকম উল্টো রথে চড়ে ফার্মওয়্যার-হার্ডওয়্যার ডেভেলপার হওয়া, আর তারপর পাই ল্যাবসের সফটওয়্যার রিসার্চারের পদটা বাগিয়ে নেওয়া, যাত্রাটা সহজ ছিলো না। সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়ে পড়াশোনা করেও নিজের স্বপ্ন ও ভালো লাগাকে যে জিইয়ে তোলা যায়, মোহাম্মদ হাসানুজ্জামান (হাসান) তার জ্বলন্ত উদাহরণ। প্রায় ২৫ টি প্রফেশনাল প্রোডাক্ট তৈরি টিমের এবং ৮০ টি হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রজেক্টের ট্রেইনার হাসানুজ্জামানের সঙ্গে গল্পগ্রাফির আড্ডায় জানা গেল তাঁর জীবনের নানা অধ্যায়। কর্মক্ষেত্রের সরস গল্প থেকে জানা গেলো প্রহরী ভেহিক্যাল ট্রেকিং সিস্টেম, দেশের প্রথম ভিটিএস, পার্কিং সিস্টেম, ই ভি এম-এর মতো উল্লেখযোগ্য প্রজেক্টে কাজ করার কথা। হাসানুজ্জামানের অদম্য ইচ্ছাশক্তি তাঁকে দক্ষ করে তুলেছে Embedded System Design and Development, IoT (Internet of Things) Ecosystem Development, 8bit and 32bit Microcontrollers, Raspberry Pi, Python and C programming languages, Machine Learning, Artificial Intelligence and Images Processing, ksi not over yet reaction এবং Server development-এর মতো জনপ্রিয় বিষয়গুলোতে। হাসানুজ্জামানের গল্প থেকে যে কোনো আগ্রহী ও স্বপ্নবাজ তরুণ-তরুণী পেয়ে যেতে পারেন নিজেদের স্বপ্নকে উস্কে দেয়ার রসদ।

S1 Ep 90উনার প্রতিটা কথা নিশ্চিত আপনার মনে গেঁথে থাকবে | রেজাউল হোসেন
উনার প্রতিটা কথা নিশ্চিত আপনার মনে গেঁথে থাকবে | রেজাউল হোসেন উনার প্রতিটা কথা নিশ্চিত আপনার মনে গেঁথে থাকবে | রেজাউল হোসেন এমনই একজন মানুষ। রেজাউল হোসেন একজন উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন, বহুমাত্রিক দূরদর্শী কর্পোরেট লিডার। ২৭ বছরেরও বেশি সময় ধরে টেলিকমিউনিকেশন, আইসিটি এবং ডিজিটাল মানি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন সেলস, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ইন্টারন্যাশনাল রোমিং, লজিস্টিকস, প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে। গ্রামীণফোনের ডেপ্যুটি জেনারেল ম্যানেজার ও ডিস্ট্রিবিউশন সেলস-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিপিডিসির মতো প্রজেক্টের পরিকল্পনা ও বাস্তবায়ন ঘটেছে তার হাত ধরেই। ছিলেন সিটিসেলের জেনারেল ম্যানেজার ও হেড অফ সেলস এন্ড ডিস্ট্রিবিউশন এবং এয়ারটেলের ডিস্ট্রিবিউশন সেলসের প্রধান কর্মকর্তার দায়িত্বে। তার সিদ্ধান্তমূলক নেতৃত্ব বিকাশকে পাঁচ বছরের মধ্যে ২২ মিলিয়নেরও বেশি গ্রাহক অর্জন করতে সাহায্য করেছিল; যা এটিকে গ্রাহক, এজেন্ট এবং লেনদেনের সংখ্যার দিক থেকে "বিশ্বের বৃহত্তম এমএফএস" প্রতিষ্ঠান হিসাবে পরিণত করেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস কোম্পানি নগদ-এর সম্পূর্ণ বিজনেস স্ট্রাকচারও তাঁর হাতে তৈরি। দেশের অগ্রগণ্য সেলস বিশেষজ্ঞ তিনি। মার্কেট ট্রান্সফর্মেশন এক্সপার্ট হিসেবেও দেশ-বিদেশে স্বীকৃত রেজাউল হোসেন মনে করেন- Successful transformation of technology depends on understanding customer’s behavior.

S1 Ep 89বই পড়ে বদলে যাওয়া জীবনের গল্প। গৌরাঙ্গ হালদার । Golpography । Rokomari
বই পড়ে বদলে যাওয়া জীবনের গল্প - গৌরাঙ্গ হালদার বই পড়ে কী হয়? সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, বই পড়ে কেউ দেউলিয়া হয় না। দেউলিয়া না হলেও আরও কিছু কী কী হওয়া যায়, কেউ ঠিকভাবে বলে দেয় না। তবে বলে না দিলেও এটাই সত্যি, বই পড়া বদলে দিতে পারে একটা জীবন। সৃজনশীল মানুষমাত্রই জ্ঞানের রাজ্যের সঙ্গে যুক্ত থাকার অবারিত আকাঙ্ক্ষা। ‘গল্পগ্রাফি’র এবারের অতিথি গৌরাঙ্গ হালদারও এমনটাই বললেন। শোনালেন জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার কথা। শোনালেন বইয়ের মধ্য দিয়ে সাধারণ গৌরাঙ্গের সঙ্গে লেখক গৌরাঙ্গের সেতুবন্ধনের গল্প। কী করেননি তিনি জীবনে? সেখান থেকেই আজকের প্রথমা বুক ক্যাফের ইনচার্জ। সারাক্ষণ বইয়ের ভূবনে বাস করা এই মানুষটির নিজেরও প্রকাশিত হয়েছে ৫টি বই। গৌরাঙ্গ হালদারের জীবনের গল্প শোনা তাই নিঃন্দেহে আনন্দের।

S1 Ep 88মিথলজি নিয়ে যত মিথ । History of Mythology । Ratul Khan | Golpography
মিথলজি নিয়ে যত মিথ । History of Mythology । Ratul Khan | Golpography ‘মিথলজি’ শব্দটি উঠলেই শুরুতেই দুটি শব্দ আমাদের মনে উঁকি দেয়। শব্দ দুটি হলো- গ্রিক মিথলজি। বলা বাহুল্য, বাংলাদেশে গ্রিক মিথোলজি বিষয়ক বইপত্র সবচে সহজলভ্য। ক্লাসিক মিথলজি হিসেবেও তা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু ওলমেক বা মায়া কিংবা মিশরীয় মিথলজি নিয়ে আলোচনা যারপরনাই কম। মেসোআমেরিকান মিথলজি নিয়ে আলোচনা নেই বললেই চলে এই বাংলা মুলুকে। সেখানে এস এম নিয়াজ মাওলার ‘মেসোআমেরিকান মিথলজি’ বইটি এক অনন্য সংযোজন। মিথলজি বিষয়ে যাদের আগ্রহ আছে, এবারের ‘গল্পগ্রাফি’র পর্বটি তাদের জন্য মাস্ট ওয়াচ। অনেক চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে গল্পে গল্পে, যা হয়তো আপনি জানতেন না।

S1 Ep 87জিরো থেকে হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। Ratul Sinha #podcast
যেভাবে জিরো থেকে হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর? একটা যেমন-তেমন ডিভাইস দিয়ে শুরু করেছিলেন যাত্রা। ৬-৭ ঘন্টা লেগে যেত ভিডিও রেন্ডার হতে। আর্থিক টানাপোড়েনে সঙ্গী বানালেন নিজের মা আর বড় ভাইকে। অনেক কিছুতেই ছিল বাবার আপত্তি। কিন্তু থেমে থাকেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাতুল সিনহা। ফেসবুক-ইউটিউবে ভিডিও কনটেন্ট দেখেন, এমন বেশিরভাগ মানুষের মধ্যেই ‘Ratul Sinha’ একটা জনপ্রিয় নাম। জনজীবন, খাদ্যাভ্যাস, বই, মানুষের আগ্রহ হতে পারে এমন অনেক কিছু নিয়েই কনটেন্ট তৈরি করেন রাতুল। University এর বিভিন্ন বিষয় নিয়েও ভিডিও বানান এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। মজার, বুদ্ধিদীপ্ত, প্রহসনমূলক স্ক্রিপ্ট তৈরিতে রাতুলের জুড়ি নেই। কিন্তু একজন ছাত্র হয়েও কনটেন্ট ক্রিয়েশনে রাতুলের এই সফল পথচলার জার্নিটা আসলে কেমন ছিল? কেমন করে রাতুল অসম্ভবকে সম্ভব করলেন সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও? সেসব গল্পই ‘গল্পগ্রাফি’র স্টুডিওতে শোনালেন রাতুল। কনটেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার গড়তে চায় কিংবা ইউটিউবার হতে চায়, এমন যে কারোরই শোনা উচিত রাতুলের গল্প। কারণ- রাতুল শুধু একা উড়তে চান না। উড়তে গিয়ে যারা বাধা পায়, তাদের জন্যেও একটা পথ তৈরি করে যেতে চান।

S1 Ep 86ইহুদিদের নিয়ে বই লিখে কেমন গালি খেলেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ #podcast
ইহুদিদের নিয়ে বই লিখে কেমন গালি খেলেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ #podcast ইসরাইলকে বলা হয় হলি ল্যান্ড বা পবিত্র ভূমি। ইহুদি, মুসলিম এমনকি খ্রিস্টান’রাও এই ভূ-খন্ডের দাবিদার। আর এই দাবী নিয়েও আছে অনেক আলোচনা আর সমালোচনা। ইহুদিদের নিয়ে এই তর্ক বিতর্ক থামার আর কোন নাম নেই। এই দাবির পেছনে যতটা না ভৌগোলিক ও প্রত্নতাত্ত্বিক কারণ রয়েছে তারচেয়েও বেশি রয়েছে ধর্মীয় কারণ। কুরআন, তাওরাত ও বাইবেলেও এই ভূ-খন্ডের উল্লেখ পাওয়া যায় যা কেউ কেউ সরে জমিনে এখনো প্রমান করে যাচ্ছেন। ‘ইহুদি জাতির ইতিহাস’ এবং ‘ইসরাইলের উত্থান-পতন’ বইয়ের লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদ নানা উত্থান-পতন থেকে আজকের ইসরাইল এবং ইসলাম ও ইহুদী ধর্মবিশ্বাসের আলোকে পবিত্র ভূমির তিন হাজার বছরের দ্বন্দ্বের গোড়া অনুসন্ধান করতে গিয়ে সম্মুখীন হয়েছেন নানা রকম বিচিত্র অভিজ্ঞতার। লেখার জন্য যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি কেউ কেউ আবার কেবল বইয়ের নাম দেখেই তাকে ইসরাইলের চর বলে গালি দিতেও দ্বিধা করেননি। বই লেখা নিয়ে পরেছিলেন নানা ধরনের বাধা বিপত্তিতে। তবুও সেইসব বাধা উৎরে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে। থেমে থাকেন নি এক মুহূর্তও। রকমারি গল্পগ্রাফিতে এসে তিনি শেয়ার করেছেন তাঁর সেই অভিজ্ঞতার গল্প।

S1 Ep 85BCS পরীক্ষার্থীদের কাছে গাজী মিজানুর রহমান কেন এত জনপ্রিয়?
BCS পরীক্ষার্থীদের কাছে গাজী মিজানুর রহমান কেন এত জনপ্রিয়? #podcast ‘বিসিএস প্রিলিমিনারি এ্যানালাইসিস’ বিসিএস প্রত্যাশী লাখো শিক্ষার্থীর কাছে বহুল পরিচিত একটি নাম। প্রস্তুতির ক্ষেত্রে ভরসার একটি জায়গা। গল্পগ্রাফিতে এবারের অতিথি ছিলেন এই বইয়েরই লেখক- গাজী মিজানুর রহমান, যিনি বর্তমানে একজন সরকারি ক্যাডার হিসেবে কর্মরত আছেন। বইয়ের বাইরে রয়েছে তাঁর একই নামের গ্রুপ এবং ইউটিউব চ্যানেল, এবং অবিশ্বাস্য হলেও সত্যি, তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড আছে এক কোটিরও বেশি মানুষ! মেডিকেল শিক্ষার্থীদের কাছে তাঁর ‘বিসিএস প্রিলিমিনারি এ্যানালাইসিস’ একটি গোল্ড মাইন বলা চলে। কিন্তু এইজন্য শ্রমও তাঁকে কম দিতে হয়নি। কয়েকটি বিসিএস-এ নিজের প্রিলিমিনারি দেয়ার অভিজ্ঞতা এবং নিজের প্রস্তুতি পর্বকে কাজে লাগিয়ে দীর্ঘ গবেষণার পর তিনি এই বইটি লেখেন। কিন্তু বিসিএস-এই থেমে থাকেনি তাঁর যুক্তি-পরামর্শ দেয়ার কর্মকান্ড। দিনে দিনে সরকারি প্রাইমারি, নিবন্ধিত শিক্ষক, ব্যাংক চাকরি প্রত্যাশী সবার কাছেই তিনি তাঁর অভিজ্ঞতা ও ভরসা দিয়ে একটা প্রিয় নাম হয়ে উঠেছেন। ক্যারিয়ার সচেতন এবং চাকরি প্রত্যাশী যে কোনো মানুষেরই তাঁর গল্প শোনা অবশ্য কর্তব্য।

S1 Ep 84ফেসবুকে স্বপ্ন কেনার গ্রুপ | Recycle Bin | Florida Sharmin Setu | Golpography
এমন কোনো দম্পতির কথা কল্পনা করুন, যাদের নতুন বিয়ে হয়েছে, অথচ নতুন আসবাব কিনে সংসার সাজানোর স্বপ্ন পূরণ হচ্ছে না। কিংবা এমন কোনো তরুণী, যার পছন্দের লেহেঙ্গাটি কিনতে পারছে না অর্থাভাবে। কিন্তু উভয়ই নিজেদের স্বপ্ন ও চাহিদা মেটাতে পারেন, যদি কম দামে কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যান। ঠিক এমনই একটা এফ-কমার্স গ্রুপ রিসাইকেল বিন, গ্রুপ খোলার তিন দিনের মধ্যেই যার সদস্য সংখ্যা ছাড়িয়ে যায় ৬০,০০০। আর বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় দশ লাখের বেশি। নিজস্ব একক উদ্যোগ দিয়ে শুরু, এখন ১৬ জনের টিম। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার সেকেন্ড হ্যান্ড পণ্য কেনা-বেচার এই গ্রুপটি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে মানুষের প্রিয় গ্রুপের তালিকায়। শুরু থেকে এখন পর্যন্ত পথ চলা, কর্মকান্ড, বাধা-বিপত্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গল্পগ্রাফির এবারের পর্বে কথা বললেন ‘রিসাইকেল বিন’ গ্রুপের উদ্যোক্তা ফ্লোরিডা শারমিন সেতু। যারা এফ-কমার্সে গ্রুপ এবং পেইজের মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনার কথা ভাবছেন, তাদের জন্য ভিডিওটি মাস্ট ওয়াচ!

S1 Ep 83সাদাত হোসাইনের আবেগঘন গল্প । Sadat Hossain। Golpography
ছোটবেলায় পাঠ্য বই ব্যতীত অন্য বই পড়া ছিল বারণ। আশেপাশে ছিল না কোনো লাইব্রেরিও। কে জানত, বইয়ের প্রতি অপরিসীম ক্ষুধা নিয়ে বড় হওয়া এই কিশোর একদিন হয়ে উঠবেন দুই বাংলার একজন জনপ্রিয় লেখক। কিংবা উল্টোভাবে বললে বলা যায়, এমন কারোরই হয়তো এরকম জনপ্রিয় লেখক হওয়ার কথা ছিল। আরশিনগর, অন্দরমহল কিংবা নির্বাসন-এর লেখক সাদাত হোসাইনকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু আমাদের ঝুলিতে নেই। সাদাত তাঁর কর্ম, চিন্তা-চেতনা দিয়ে বারবারই আসেন আলোচনায়। এবারের গল্পগ্রাফি-তে তিনি শোনালেন নিজের লেখকযাত্রায় পাওয়া নানা প্রাপ্তি, স্মৃতি, সীমাবদ্ধতা এবং আলোচনা-সমালোচনা থেকে পাওয়া কিছু আবেগঘন গল্প। পাশাপাশি উঠে এলো ওপার বাংলায় তাঁর জায়গা করে নেয়ার অভিজ্ঞতাসহ আরও নানা কিছু। সাদাত হোসাইনের ভক্তদের জন্য, বাংলা সাহিত্যপ্রেমী এবং বইপড়ুয়াদের জন্য আজকের এই আয়োজন।

S1 Ep 82ট্রেনেই বিক্রি করেছেন লক্ষ কপি বই- টিপু সুলতান । রাতুল খান । Golpography
পেশায় তিনি ছিলেন ঠিকাদার। নীতি বিসর্জন দিয়ে স্রোতে গা ভাসানোর পরিবর্তে ঠিকাদারির পাশাপাশি একটা সময় বেছে নেন ট্রেনে করে বই ফেরি করার কাজ। উল্লেখ্য, তাঁর বিক্রি করা এসব বইয়ের লেখক তিনি নিজেই। কেবল ট্রেনে ফেরি করেই বিক্রি করেছেন প্রায় ২ লক্ষ বই! তৈরি করেছেন সারা বাংলাদেশের সকল রেলস্টেশন ও ট্রেনের সময়সূচি নিয়ে বিশদ ম্যাপ। তাঁর উদ্ভাবিত অদ্ভুত সুন্দর ও আশ্চর্য পদ্ধতিতে ইংরেজি ভোকাবুলারি হয়েছে পানির মত সহজ। ইংরেজি ভোকাবুলারি শিক্ষার বই ‘Bonus’ এখন সমাদৃত হচ্ছে সারাদেশে। ট্রেনে বই ফেরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মো. টিপু সুলতান এসেছিলেন গল্পগ্রাফি স্টুডিওতে। এবারের পর্বে শুনুন বই সঙ্গী করে তাঁর ট্রেন যাত্রার গল্প।

S1 Ep 81স্পাই স্টোরিজ : বাস্তব যেখানে গল্পকে হার মানায় । গল্পগ্রাফি । Ratul Khan
তিন গোয়েন্দা, মাসুদ রানা কিংবা শার্লক হোমসের মতো বই তো অনেক পড়েছেন। পড়তে পড়তে হয়তো কখনো অস্ফুটে বলে উঠেছেন, ‘এও কি সম্ভব?’ কিন্তু মোজাম্মেল হোসেন ত্বোহা তাঁর ‘স্পাই স্টোরিজ’ বইয়ে দেখিয়ে দিয়েছেন, বাস্তব আরও বেশি শিহরণ জাগানিয়া। ছোটবেলা থেকেই লিবিয়ায় বেড়ে ওঠা, পড়াশোনা এবং বসবাস। গাদ্দাফির শাসন দেখেছেন খুব কাছ থেকে। ২০১১ সালে শুরু হওয়া লিবিয়ার গৃহযুদ্ধ এবং তাতে মিডিয়ার ভূমিকার প্রত্যক্ষ সাক্ষী, হয়েছেন এর ভয়াবহতার শিকারও। এগুলোই তাঁর মনে গভীর প্রভাব বিস্তার করে। লিবিয়ায় থাকতে থাকতেই আগ্রহ গড়ে ওঠে বৃহত্তর মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে। পড়াশোনা করতে গিয়ে আবিষ্কার করেন স্পাই জগতের অবিশ্বাস্য সব কাহিনী। নিজের যাপিত জীবন থেকে সময় বের করে সেগুলোকেই মলাটবদ্ধ করেন, যা তুমুল জনপ্রিয়তা পায়। ‘প্রেসিডেন্ট মুরসি’ নামের এক সংকলনে স্থান পেয়েছে তাঁর দুটি লেখা। আমাদের ‘গল্পগ্রাফি’র এবারের অতিথি মোজাম্মেল হোসেন ত্বোহার গল্প থেকে তাই দর্শক-শ্রোতাদের পাওয়ার আছে অনেক কিছু।

S1 Ep 80গণিত শিখিয়ে ২৭ লাখ ফলোয়ার | Ratul Khan @MottasinPahloviBUETian
গণিত শিখিয়ে ২৭ লাখ ফলোয়ার | Ratul Khan @MottasinPahloviBUETian শিক্ষার্থীদের কাছে গণিতকে মজার ও উপভোগ্য করে তুলতে যে কজন মানুষ কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে মোত্তাসিন পাহলভীর নাম প্রথম দিকেই আসবে। ছোটবেলায় বাবার কাছে গণিতের নানা রকম কৌশল শিখতে শিখতে ভালোবেসে ফেলেন গণিতকে। এরপর আর থামেননি। নিজে গণিত ভালো করে শিখেছেন, আর সেই শিক্ষাটাই ছড়িয়ে দিতে চান বাংলাদেশের আনাচে-কানাচে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন অবিরাম। ফেসবুক, ইউটিউব এবং নিজস্ব ওয়েবসাইট মিলিয়ে বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ২৭ লাখ ছাড়িয়ে গেছে! অন্যদের মতো মোত্তাসিনও বিশ্বাস করেন, ভালো করে গণিতটা বুঝতে গেলে আগে বেসিক ক্লিয়ার করে নেয়ার কোনো বিকল্প নেই। কিন্তু অন্যদের চেয়ে মোত্তাসিনের স্ট্র্যাটেজি কিছুটা আলাদা। তাঁর মতে, বিভিন্ন কৌশলের মাধ্যমে আগে গণিতের মজাটা টের পেতে হবে। তারপর ধীরে ধীরে গভীরতর পর্যায়ে প্রবেশ করতে হবে। তাঁর ছোটদের জন্য লেখা 'গণিতের জেমস বন্ড' এবং 'অঙ্কের জাদুকর' বইগুলো ছোটদের গণিতের প্রতি ভালবাসা বাড়িয়ে দেয়। চাকুরি প্রার্থীদের মধ্যে Magic Math বইটি খুবই জনপ্রিয়। এছাড়াও তিনি নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইনফিনিটি গণিত, ইনফিনিটি উচ্চতর গণিত, ইনফিনিটি পদার্থবিজ্ঞান, ইনফিনিটি রসায়ন বই লিখেছেন। বর্তমানে স্বল্পমূল্যে সকলের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌঁছানোর লক্ষ্যে কাজ করে চলেছেন গল্পগ্রাফির এবারের অতিথি মোত্তাসিন পাহলভী। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরি প্রত্যাশী সবার জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ।

S1 Ep 79নূর মেহেদীর গল্প, মাধ্যমিকেই যাদের শিক্ষকতার হাতেখড়ি । Rokomari | Ratul Khan
নূর মেহেদীর গল্প, মাধ্যমিকেই যাদের শিক্ষকতার হাতেখড়ি । Rokomari | Ratul Khan বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটিতে, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে নূর মেহেদী স্যার নামটা বেশ পরিচিত। নাম শুনে চট করেই একজন মানুষের কথা মাথায় আসলেও আসলে তারা দুইজন। একজন পদার্থবিজ্ঞানের মোঃ নূর ই মোস্তফা এবং আরেকজন রসায়নের মোঃ আল মেহেদী। বাবা স্কুলশিক্ষক হওয়ায় মা কখনোই চাননি ছেলেও একই পেশায় আসুক। কিন্তু নবম শ্রেণিতে পড়ার সময়েই শিক্ষকতার হাতেখড়ি হয় পাড়ার ছোট ছেলেমেয়েদের ইংরেজি পড়ানোর মধ্য দিয়ে। এভাবেই গল্পটা শুরু নূরের। কালের পরিবর্তনে এখন তিনি পদার্থবিজ্ঞানের একজন জনপ্রিয় শিক্ষক। মেহেদীর গল্পটা একটু ভিন্ন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় কেমিস্ট্রিকে যমের মতো ভয় পেতেন। দ্বিতীয় বর্ষে এসে এক শিক্ষকের কল্যাণে ভালোবাসা জন্মায় রসায়নের প্রতি, বুঝতে পারেন ছাত্রছাত্রীরা অহেতুক ভয় পায় রসায়নকে। এই বোধ থেকেই ইচ্ছা জাগে রসায়নের প্রতি অমূলক ভয় দূর করে বিষয়টাকে ছাত্রছাত্রীদের কাছে উপভোগ্য করে তুলতে। নূর ২০১১ সাল থেকে শুরু করলেও ২০১৪ সালে এসে যোগ দেন মেহেদী। তারপর থেকেই দুইজন একসাথে চেষ্টা করে যাচ্ছেন ছাত্রছাত্রীদের জন্য কিছু করার। তাদের হাত ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে দেশ বিদেশের বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানে পা রেখেছে অনেক ছাত্রছাত্রী। শিক্ষকতাই এখন তাদের নেশা এবং পেশা। প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছেন পড়াশোনাকে কিভাবে আরো উপভোগ্য এবং আনন্দদায়ক করা যায়। রকমারির আমন্ত্রণে মোঃ নূর ই মোস্তফা এবং মোঃ আল মেহেদী এসেছিলেন গল্পগ্রাফিতে। তাদের নিজের মুখেই শুনুন তাদের এই শিক্ষক হয়ে ওঠার গল্প।

S1 Ep 78সত্যিকারের সাফল্য কী? । Mahmudul Hasan Sohag । Tajdin Hassan
যাকে বলা হয় শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াব্যক্তিত্ব; তিনি হলেন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী। ১৯৪২ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখ জন্ম নেয়া এই মানুষটি মাত্র আঠারো বছর বয়সে পা রাখেন পেশাদার বক্সিংয়ের জগতে। ক্যারিয়ারের শুরুতেই ১৯৬০ সালের রোম অলিম্পিকের লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে তিনি স্বর্ণপদক জিতেছেন। সেটা ছিল মাত্র শুরু, মাত্র ২২ বছর বয়সে তিনি প্রথমবারের মতো হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন। সেই ম্যাচ জেতার কিছুদিন পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্বের নাম ছিল ক্যাসিয়াস ক্লে; মুসলমান হওয়ার পর তিনি মুহাম্মদ আলী নাম গ্রহণ করেন এবং বলেন, “ক্যাসিয়াস ক্লে ছিল আমার ক্রীতদাস নাম”। মুহাম্মদ আলীর বৈচিত্রময় জীবনের গল্প তুলে এনেছেন হেনা ইয়াসমিন আলি তার বই "The Soul Of A Butterfly" বইয়ে। এই বই নিয়েই আজকের বইকথা। আজজের এপিসোডে "The Soul Of A Butterfly" বইয়ের আলোকে মুহাম্মদ আলীর চিন্তা চেতনা নিয়ে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টার এর চিফ বিজনেস অফিসার মো. তাজদীন হাসান। সঞ্চালনায় ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। যারা ভাবতে পছন্দ করেন তেমন মানুষের জন্য আলোচনাটি হতে পারে যথেষ্ট ভাবনার খোরাক।

S1 Ep 77একজন হাল্কেনস্টাইন (HulkenStein) এর গল্প। গল্পগ্রাফি। HulkenStein
একজন হাল্কেনস্টাইন (HulkenStein) এর গল্প। গল্পগ্রাফি। HulkenStein বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এ এস এম আনাস ফেরদৌস। উচ্চ মাধ্যমিকে দিনাজপুর বোর্ডে হয়েছিলেন প্রথম এবং সারাদেশে দ্বিতীয়।মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ স্থান করে নিয়েছিলেন দেশসেরা ১৫টি বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকার একেবারে প্রথম সারিতে। প্রথমে মেডিকেলে ভর্তি হলেও শেষ পর্যন্ত চলে আসেন বুয়েটে। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা থেকেই একে একে প্রতিষ্ঠা করেছেন হাল্কেনস্টাইন, এজকোর্স এবং কিউএনএ পাবলিকেশনের মতো তিনটি প্রতিষ্ঠান। অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত পড়িয়েছেন ৩ লক্ষেরও বেশি শিক্ষার্থীকে। সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য লিখেছেন এবং প্রকাশ করেছেন ৬০+ বই । তাঁর সিগনেচার উক্তি হলো, মেধাবী নয় জঘন্যরকম পরিশ্রমী হও। গল্পগ্রাফির আজকের পর্বের অতিথি হাল্কেনস্টাইন খ্যাত এ এস এম আনাস ফেরদৌস। জঘন্যরকম পরিশ্রমী হয়ে ওঠার গল্প শুনুন তাঁর নিজের মুখ থেকেই।

S1 Ep 76একজন মায়া ছড়ানো মানুষের গল্প। গল্পগ্রাফি। Badal Syed
একজন মায়া ছড়ানো মানুষের গল্প। গল্পগ্রাফি। Badal Syed গল্পগ্রাফির আজকের অতিথির নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কিন্তু বাদল সৈয়দ নামেই তিনি বেশি পরিচিত। কেবল লেখালেখিই নয়, বিভিন্ন দাতব্য কর্মকান্ডের সাথেও যুক্ত এই মানুষটি। তাঁর সিগনেচার উক্তি হলো "আসুন মায়া ছড়াই"। পেশায় তিনি একজন কর কমিশনার। কাজের চাপ থাকা সত্ত্বেও একে একে নিয়েছেন "পে ইট ফরওয়ার্ড" এবং "অনেস্ট" এর মত মহৎ উদ্যোগ। তার "পে ইট ফরওয়ার্ড" মূলত ঝরে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পড়াশোনার সুযোগ করে দেয়ার কাজ করে। 'অনেস্ট' শপের মাধ্যমে গড়ে তুলছেন উদ্যোক্তা। চাকরি, চ্যারিটেবল কাজের পাশাপাশি লিখে চলেছেন বই। এখন পর্যন্ত উপন্যাস, থ্রিলার, মোটিভেশনসহ বিভিন্ন ধরণের বই লিখেছেন প্রায় ১৬ টি। তাঁর সবথেকে পছন্দের পরিচয় তিনি একজন লেখক। গল্পগ্রাফির গল্পে গল্পে উঠে এসেছে তাঁর লেখার পিছনের অনেক গল্প এবং পাশাপাশি লেখার কিছু নিজস্ব টেকনিক নিয়েও তিনি কথা বলেছেন। গল্পগ্রাফির এই পর্বে বাদল সৈয়দের জীবন কে আয়নার সামনে দাঁড় করিয়েছেন সঞ্চালক রাতুল খান।

S1 Ep 75পায়ে পায়ে ৬৪ জেলা থেকে সুদূর হিমালয় | Babar Ali | Tashfikal Sami | Rokomari
পেশায় ডাক্তার হলেও, আপাদমস্তক তিনি একজন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ। পাহাড়-পর্বতে চড়ে বেড়ানো তাঁর সবথেকে প্রিয় কাজ। পাহাড়ের প্রতি তাঁর এই ঝোক তৈরি হয়েছিল কৈশোরে সমরেশ মজুমদারের বই পড়ে। পাহাড়ের অনিন্দ্য সুন্দর প্রকৃতি এবং পাহাড়ি জনজীবনের বর্ণনা পড়ে এক দুর্নিবার আকর্ষণ জাগে পাহাড়ের প্রতি। মেডিকেল কলেজে পড়ার সময় থেকে একটু একটু করে স্বপ্নের পথে পা বাড়ানো। বান্দরবানের পাহাড় দিয়ে তাঁর ট্রেকিংয়ে হাতেখড়ি, পরবর্তীতে যাত্রা করেন ভারত-নেপালের হিমালয়ের বিভিন্ন পর্বতে। মাউন্টেনিয়ারিং কোর্স করেছেন ভারতের উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে। পাহাড়ের সাথে সাথে ক্লাইম্বিং, সাইকেল চালানো, কায়াকিং, হাফ ম্যারাথন, ফটোগ্রাফি, স্কুবা ডাইভিং ইত্যাদিও চলছে সমানতালে। সাইকেলে ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করেছেন তিনবার।২০১৯ সালে পায়ে হেঁটে ঘুরেছেন দেশের ৬৪ জেলা। দেশ দেখা আর মানুষের সাথে ভাব-বিনিময় ছাড়াও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য গণসচেতনতা তৈরি করে গেছেন দেশের পথে-প্রান্তরে। সেই ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা নিয়ে লিখেছেন 'পায়ে পায়ে ৬৪ জেলা'। সম্প্রতি জয় করে এসেছেন হিমালয়ের দুর্গম ‘আমাদাব্লাম’ চূড়া। সদা হাস্যোজ্জ্বল, প্রকৃতিপ্রেমিক ও অ্যাডভেঞ্চারপ্রিয় এই মানুষটির গল্পে উঠে এসেছে তাঁর অ্যাডভেঞ্চারের নানা দিক।

S1 Ep 74কিভাবে শিখতে হয় এটা আগে শিখো | Jhankar Mahbub | Ratul Khan | Golpography
বাংলাদেশের তরুণ লেখকদের মধ্য থেকে ঝংকার মাহবুব এর বই আলাদা করা যায় খুব সহজেই। তাঁর লেখার বিষয়গুলোও ব্যতিক্রমধর্মী। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতো কাঠখোট্টা জিনিসকে কীভাবে এ দেশের তরুণদের মাঝে সহজবোধ্য করা যায়, এবং গতানুগতিক শিক্ষাব্যবস্থাকে কিভাবে একটি কার্যকরী ব্যবস্থায় রূপ দেয়া যায় তাই নিয়ে কাজ করে যাচ্ছেন। খুব অল্প বয়সেই লেখালেখি শুরু করেন ঝংকার মাহবুব। শুরুটা ছিল বাসার দেয়ালে, বোনদের বইয়ের পাতাতে কিংবা ঘুমন্ত অবস্থায় বাবার শরীরে- আঁকাআঁকি করে। তবে লেখকের অসীম প্রতিভা জোর করে প্রস্ফুটিত করার চেষ্টা পদে পদে বাধাগ্রস্ত হয়েছিল। তারপর? পাঠকসমাজে তাঁর পরিচিতি এখন গৎবাঁধা লেখার বাইরে নতুনত্বের আমেজ এনে দেওয়া তরুণ লেখক হিসেবে। এমন লেখকের জীবন থেকে অনেকটা সময় চুরি করে নিয়েছে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বাকী অংশ কেড়ে নিয়েছে নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের মাস্টার্স ডিগ্রী। এরপর কাজ করে চলেছেন, নিলসেন কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে। নিজের কাজের বাইরে ঝংকার মাহবুব নিজেকে পরিচিত করে তুলেছেন, নানান পরিচয়ে। প্রোগ্রামার, উদ্যোক্তা,লেখকসহ নানান পরিচয়। গল্পগ্রাফির আলাপচারিতায় উঠে এসেছে তাঁর জীবনের অজানা অনেক গল্পের পাশাপাশি শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর ভাবনা, ইচ্ছা এবং নানা প্রচেষ্টার কথা।

S1 Ep 73হুমায়ুন আহমেদকে নিয়েই কেন বই লিখলেন? | Faruque Ahmed | Ratul Khan | Golpography
ফারুক আহমেদ বাংলাদেশের একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ১৯৮৩ সালে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। প্রায় ৪০ বছর ধরে তিনি থিয়েটারের সাথে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকম মানুষ নাটকে ‘রসিক লাল’ নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারাদেশে পরিচিতি লাভ করেন। এর কিছুদিন পরই তিনি হুমায়ূন আহমেদের নজরে আসেন এবং অভিনয় করেন তার পরিচালিত অচিন বৃক্ষ নাটকে। এরপর তিনি স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলামের সাথে তারা তিন জন নামে হুমায়ূন আহমেদের ব্যপক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেন। হুমায়ুন আহমেদের নাটকের একজন নিয়মিত মুখ ছিলেন তিনি। অভিনয় ছাড়া ফারুক আহমেদ লেখালেখিও করেন। কাল সাপের দংশন, উচ্চ বংশ পাত্র চাই, ডিগবাজি, দুই বাসিন্দা ও পানি পড়াসহ বেশ কিছু নাটকের চিত্রনাট্য লিখেছেন এবং বদরাগী বদরুল ও হাউ মাউ খাও নামে দুটি নাটক পরিচালনাও করেছেন। খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে হুমায়ুন আহমেদকে নিয়ে তাঁর লেখা ‘স্মৃতিতে হুমায়ুন আহমেদ’ বইটি।

S1 Ep 72একজন জীবনমুখী লেখকের গল্প | Asadujjaman Jibon | Ratul Khan | Rokomari
মানুষ বাঁচে অনিশ্চিত এক সময়ের মধ্য দিয়ে। সে জানেনা, তার ভবিষ্যত কত'টা আনন্দের অথবা কত'টা বেদনার। এই না জানা ভবিষ্যতকে মানুষ তার পুরাতন অভিজ্ঞতা দিয়ে কল্পনা করতে করতে ভেতরে ভাংতে থাকে। সে ধরেই নেয়, তার জীবন সুন্দর নয়। অথচ, মানুষ চাইলেই তার জীবনকে সুন্দর করতে পারে। এর জন্য সবচেয়ে বেশি জরুরী হলো সবকিছুকে সহজভাবে গ্রহণ করা, নিজেকে নতুন ভাবে তৈরী করা। ঘুরে দাঁড়ানো। নতুন করে শুরু করে। মূলত মানুষের আত্মার উন্নয়ন ঘটলেই মানুষের জীবন সুন্দর হয়। জীবনের এমন সহজ দর্শনেই বিশ্বাসী আসাদুজ্জামান জীবন, একজন জীবনমুখী লেখক। আজকের গল্পগ্রাফির আলোচনায় শুনুন জীবন নিয়ে আসাদুজ্জামান জীবনের সাধারণ অথচ অসাধারণ উপলব্ধি।

S1 Ep 71যেভাবে একাই করলেন কোটি টাকার সাহায্য | Tasrif khan | Kureghor | Rokomari
যে গায়ক দুঃস্থ অসহায় মানুষের ত্রাতা | Tasrif khan | Kureghor | Rokomari আমার জন্ম ১৯৯৪ সালের জুন মাসে। চার ভাইয়ের মধ্যে আমি তৃতীয়। বাবা ছিলেন স্কুল শিক্ষক আর মা গৃহিণী। নেত্রকোনায় নিজ এলাকার অলিতে-গলিতে ছুটোছুটি আর খেলাধুলাতেই কেটেছে আমার শৈশব-কৈশোরের সময়টা। ছোটবেলা থেকেই পড়াশোনায় আমি খুব একটা মনোযোগী ছিলাম না। ইচ্ছে ছিলো অভিনয় করবো, নয়তো খেলোয়াড় কিংবা গায়ক হবো। তাই পড়াশোনায় খুব একটা ভালো ফলাফল কখনোই করতে পারতাম না। কোনোরকমে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকায় এসে পড়াশোনা শুরু করি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টাতেই পুরোদমে গান নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে কুঁড়েঘর নামে একটি ব্যান্ড তৈরির মাধ্যমে গান নিয়ে আমার পথচলা শুরু করি। এখন পর্যন্ত অনেকগুলো মৌলিক গান করার পাশাপাশি সমাজের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ইচ্ছে আছে―যতোদিন বাঁচবো, গান গাইবো আর অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নিজের ইচ্ছেগুলো পূরণ করে যাবো।

S1 Ep 70বাংলাদেশে Reality খুব Difficult | Taufiqur Rahman | Tashfikal Sami
উদ্যোক্তা ও বিজনেস কোচ তৌফিকুর রহমান কাজ করছেন ওএমজি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে। বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানি ও মিলিয়ন ডলারের ব্যবসা কার্যকরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তার ২৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি একজন লেখক ও অভিজ্ঞ প্রশিক্ষক, যিনি মার্কেটিং ও লিডারশিপের উপর 5টি বেস্ট সেলিং বই লিখেছেন, এবং 2010 সাল থেকে এখন পর্যন্ত 500+ কর্পোরেট এবং পাবলিক ট্রেনিং পরিচালনা করেছেন। ওএমজি প্রতিষ্ঠার আগে তিনি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বিপণন ও সাপ্লাই চেইন প্রধান (ডিএমডি) হিসেবে কাজ করেছেন। এর আগেও তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। দেশে যার মধ্যে রয়েছে টিম গ্রুপ, ডিবিএল সিরামিকস, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজ, রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেড এবং বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি তে। তিনি একজন স্বীকৃত পেশাদার যিনি উদ্যোক্তা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য পরিচিত। একজন পেশাদার প্রশিক্ষক হিসেবে, তৌফিকুর রহমান সকল স্তরে সহযোগিতা, ক্ষমতায়ন এবং মালিকানা বোধের সংস্কৃতি প্রচারে বিশ্বাসী। গল্পগ্রাফির আলাপচারিতায় উঠে এসেছে তাঁর অভিজ্ঞতালব্ধ শিক্ষা, অর্জন ও তরুণদের জন্য পরামর্শ।

S1 Ep 69Holey Artisan, Faraaz এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক | রকমারি
Holey Artisan, Faraaz এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক | রকমারি হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ঘটনাগুলোর একটি। এর আগেও একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। কিন্তু কোনো একটি হামলায় একসঙ্গে এত বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার এর আগে হয়নি। Holey Artisan নিয়ে নির্মিত হচ্ছে "Faraaz" এমনকি জিম্মি ঘটনারও কোনো নজির নেই আমাদের দেশে। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাটি বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। সারা বিশ্বেও আলোচিত হয়েছে এই হামলা। এই ঘটনার পর দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সরকারকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের চলাচলের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। বিদেশি নাগরিকদের অনেকেই দেশ ছেড়েছেন। পাশাপাশি এই ঘটনা সামাজিকভাবে চাঞ্চল্য ও অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এই হামলার ঘটনার তদন্তে মোট ২১ জন জঙ্গির জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। কিন্তু ১৩ জন জঙ্গি বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। আদালত বিচার শেষে ৭ জনের ফাঁসির দণ্ড দিয়েছে। গুলশানের সেই কাল রাতের প্রত্যক্ষদর্শী সাংবাদিক নুরুজ্জামান লাবু। সেই ভয়াল রাতের অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন “হোলি আর্টিজান- একটি জার্নালিস্টিক অনুসন্ধান”। বইটিতে সেই রাতে অন দ্য স্পট কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের কথা যেমন আছে, তেমনি আছে যারা হামলার পরও বেঁচে আছেন তাদের কথা। আছে জঙ্গিদের নৃশংসতা ও নৃশংস পরিকল্পনার কথা। হোলি আর্টিজান নিয়ে এমন অনেক অজানা কথা আছে যা নুরুজ্জামান লাবু তার বইতে প্রথম প্রকাশ করেছেন। আজকের গল্পগ্রাফির আলাপচারিতায় বার বার উঠে এসেছে সেই ভয়াল রাতের কথা।

S1 Ep 68হতে চেয়েছিলেন Aeronautical Engineer । শেখ আমিনুর রহমান । Tashfikal Sami
হতে চেয়েছিলেন Aeronautical Engineer । শেখ আমিনুর রহমান । Tashfikal Sami শেখ আমিনুর রহমান বাংলাদেশের কর্পোরেট স্পেকট্রামের একজন প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিত্ব। কর্পোরেট জগতে তিনি শেখ আমিনুর রহমান নামে পরিচিত হলেও চঞ্চল নামেও রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে বিশেষ করে টেলিকম এবং এমএফএস সেক্টরে তাঁর রয়েছে দীর্ঘসময় কাজ করার অভিজ্ঞতা। নেতৃত্ব এবং অধ্যবসায়, এ দুটি বৈশিষ্ট্য তাকে সফলভাবে টিম পরিচালনা করতে এবং দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। যদিও ছোটবেলায় তিনি চেয়েছিলেন Aeronautical Engineer হতে, কিন্তু পরবর্তীতে হয়েছেন একজন সফল কর্পোরেট বিজনেস লিডার। বর্তমানে, তিনি নগদ-এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হিসাবে কাজ করছেন। তিনি কর্পোরেট এক্সিকিউটিভস ক্লাব লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সভাপতি- যা কর্পোরেট পেশাদারদের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও সমিতিতে সক্রিয়ভাবে জড়িত। তার কর্পোরেট জীবনকাল জুড়ে, তিনি এমন ব্র্যান্ডগুলির সাথে কাজ করেছেন যারা পরিবর্তন এবং আধুনিকীকরণের প্রতিনিধিত্ব করে। গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করার সময়, তিনি 2013 সালে দ্বিতীয় প্রান্তিকের জন্য "Best Region" এর জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে ভূষিত হন। উপরন্তু, তিনি 2011 সালে টেলিনর এবং গ্রামীণফোনের "Top Talent Executive" জিতেছিলেন। খুব স্বাভাবিক নেতৃত্ব গুণসম্পন্ন এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতার ফলে তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন। যেহেতু তিনি একজন Target Oriented Person এবং ভোক্তাদের চাহিদা এবং বাজার সম্পর্কে সচেতন, তাই তিনি গ্রাহক স্পেকট্রাম দ্রুত পর্যবেক্ষণ করেন এবং তাদের চাহিদা পূরণ করতে ও ব্যবসায়িক লাভ বাড়াতে দ্রুত সিদ্ধান্ত নেন। গল্পগ্রাফির আলাপচারিতায় তিনি বলছেন তাঁর ছোটবেলার কথা, তাঁর সময়কার এবং বর্তমান সময়ের সুযোগ সুবিধার পার্থক্যের কথা। বর্তমান তরুণদের জন্য বিভিন্ন রকম সম্ভাবনা ও দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।

S1 Ep 67সুন্দরবনের ভয়ংকর কুমিরের সাথে লড়াই! তারপর? | Rajib Hossain | Tashfikal Sami
Rajib Hossain-একজন প্যারা কমান্ডো, বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্স এর সাবেক সদস্য। তাঁর বর্তমান পরিচয় তিনি একজন লেখক। গ্রামে জন্ম এবং ফসলের ক্ষেতের আইলে দৌড়ে বেড়ে ওঠার কারণে, দস্যিপনায় ভরা তাঁর স্মৃতিমুখর শৈশব। লুকিয়ে মাছ ধরা, আম চুরি করা আর তল্লাট চষে বেড়ানো সেই শিশু, কৈশোরে এসে পাড়ি জমায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের বিস্তৃত প্রাঙ্গনে। ১৭৫ একরের চারণভূমিতে গড়ে ওঠে তাঁর ভিত। এক সময় সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীতে বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্সে কাজ করার সুযোগ হয়। সেনা পরবর্তী জীবনে সুন্দরবনের গহীনে Royal Bengal Tiger Conservation প্রজেক্টে কাজ করার সুবাদে, গহীন জঙ্গলের রোমাঞ্চকর অভিজ্ঞতা রয়েছে তাঁর। একজন আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথন রানার হিসেবে পৃথিবীর বিভিন্ন অংশে ভ্রমণের সুযোগ হয়েছে। এহেন বিচিত্র কর্মজীবন হবার কারণে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। জগত সংসারের অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথের অভিযাত্রী রাজীব হোসেন কবিতা, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, অ্যাডভেঞ্চার, প্রকৃতি কিংবা মিলিটারি বিষয়ে লিখলেও- প্রথম বইয়ের বিষয় হিসেবে বেছে নিয়েছেন নিজের লাইফ কোডঃ “কমান্ডো”; লক্ষ্য- তরুণ প্রজন্মের কাছে একটি সম্মান ও পরিশ্রমের জীবনের চিত্র তুলে ধরা। গল্পগ্রাফির আজকের অতিথি রাজীব হোসেন। গল্প-আলাপচারিতায় শুনুন তাঁর বৈচিত্রময় জীবন এবং জীবনবোধের উপলব্ধির গল্প।

S1 Ep 66গান ছেড়ে লেখালেখিতে কেন আসলেন? | Joy Shahriar | Tashfikal Sami | Rokomari
Joy Shahriar, পুরো নাম কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়। ১৯৮৫ সালের ১৯শে সেপ্টেম্বর জন্ম নেয়া এই ব্যক্তির বেড়ে ওঠা ঢাকায়। তাই তাঁর সৃষ্টিকর্মে সোডিয়াম ভেজা এই শহরের ইট-কাঠের ঘ্রাণ লেগে থাকে সবসময়। বর্তমানে তিনি গান ছেড়ে লেখালেখিতে এসেছেন। কিন্তু কেন আসলেন? তা সহই উনার গানের কথা, বইয়ের কথা, ছড়ার কথা নিয়েই আলোচনা করেছেন রকমারি আয়োজিত গল্পগ্রাফিতে।

S1 Ep 65একজন ভালো শিল্পী হওয়ার চেয়ে একজন চালাক ব্যবসায়ী হওয়া জরুরী | RJ Zibran | Rokomari
তথাকথিত জীবন ব্যবস্থার বাইরে গিয়ে নতুন করে চিন্তা করা একজন মানুষ জিব্রান। মানুষটা মাঝে মাঝে ভীষণ দুর্বোধ্য; এতোটাই যে, তাঁর ভেতরের ব্যবসা প্রশাসনের ছাত্রটাকে বের করে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁর কাছের মানুষদের। আবার মাঝে মাঝে তিনি ভীষণ সহজ, কথা বলেন রেডিও জকি হয়ে, ফেসবুক-ইউটিউব কাঁপান, যেন চাইলেই বন্ধু ভাবা যায়। সামাজিক দায়বদ্ধতা থেকে তৈরি করেছেন বহু জন-সচেতনতামূলক বার্তা, যার উদ্দেশ্য নিজের কল্পনার আকাশটাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেয়া। বহু সংকটময় পরিস্থিতিতে তাই তরুণ প্রজন্মের পাশে থেকেছেন তিনি তাঁর চিরচেনা দৃঢ়চেতা ও সাহসী ভূমিকায়। সব সমালোচনাকে সহজভাবে গ্রহণ করে তরুণদের সমৃদ্ধ করছেন প্রতিনিয়ত। তিনি স্বপ্ন দেখেন Apple Theatre বা সুন্দর পিচাইয়ের সাথে Idea শেয়ার করবে আমাদের নতুন প্রজন্ম। কল্পনার তুলিতে রঙ মিশবে স্বপ্নের, যার ছবি হবে সত্যিকারের বাস্তবতা!

S1 Ep 64ট্রাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে, ট্রাজেডি ওইটা যেটা ঘটলে আপনি থেমে যান! | Coach Kanchon
Coach Kanchon একজন লেখক, উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ। কেউ কেউ লেখার জন্য লেখেন, কিছু লেখক জীবনকে উপলব্ধি করে লেখেন। কোচ কাঞ্চন দ্বিতীয় জনরার লেখক; যিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। তিনি বলেনঃ ট্রাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে, ট্রাজেডি ওইটা যেটা ঘটলে আপনি থেমে যান! Coach Kanchon এর লেখনী প্রেরণা দেয়, সবচেয়ে বেশি দেয় বেঁচে থাকার এবং নিজেকে শত প্রতিকূলতা থেকে ঊর্ধ্বে তুলে ধরার শক্তি। তার জীবনের গল্প ও এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন গল্পগ্রাফির আজকের পর্বে।

S1 Ep 63যতক্ষন জেগে ছিলাম ততক্ষন শুধু পড়েছি | Rafsan Zaman | Ratul Khan | Rokomari
মেডিকেল ভর্তি যুদ্ধ, এমন এক যুদ্ধ যাতে লক্ষাধিক শিক্ষার্থী এক সাথে অংশগ্রহণ করে। যে স্বপ্ন পূরণের জন্য নির্ঘুম রাত কাটাতে হয়। লক্ষাধিক শিক্ষার্থীদের মাঝে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে সহজ ভাবে প্রস্তুতি নিতে হয়, কিংবা ঠিক কখন থেকে মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করবেন? সবগুলো উত্তর পাবেন এই এক পর্বে। মেডিকেল প্রফেশনকে কেন্দ্র করে এমন অসংখ্য স্বপ্নের যাত্রা নিয়ে আমরা আয়োজন করেছি আমাদের এবারের গল্পগ্রাফি। কিভাবে একজন ভর্তি যোদ্ধা মেডিকেল ভর্তি যুদ্ধে প্রথম হয়ে সবাইকে অবাক করে দেয় তা নিয়ে কথা হয়েছে এই গল্পগ্রাফিতে। আপনি যদি নিজেকে মেডিকেল প্রস্তুতির জন্য এগিয়ে নিতে চান তবে দেখুন কিভাবে একজন ভর্তি যোদ্ধা তাঁর প্রস্তুতি নিয়ে সফলতা নিশ্চিত করেছে।

S1 Ep 62পড়া কিভাবে মনে রাখবেন তাঁর অব্যর্থ উপায় | Zubair's GK | Rokomari
পড়া কিভাবে মনে রাখবেন, তাঁর অব্যর্থ উপায় খুজছেন? Do you want to know how to remember study? এগুলো নিয়ে কথা বলেছেন জোবায়ের আহমেদ। Zubair's GK নামেই যিনি বহুল পরিচিত। গাজীপুরের শ্রীপুরের এক মুসলিম পরিবারে জন্ম তার। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে বহুল জনপ্রিয়। শিক্ষামূলক লেখালেখির সাথে জড়িত অনেকদিন থেকেই। তিনি মনে করেন, জীবনে দেখা চরম বাস্তবতা তাকে যে শিক্ষা দিয়েছে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় সেটা দিতে পারেনি। ভালো লাগে তার পদ্মার পানিতে পা ভেজাতে, রাতের আকাশে তারা গুনতে, স্বপ্ন দেখতে, দেখাতে। আজকের অনুষ্ঠানে বলেছেন তার সাফল্যের পেছনের গল্প এবং আজকের গল্পগ্রাফির পর্বে শুনবো তারই জীবনের গল্প।

S1 Ep 61মৃত্যুর সঙ্গে লড়াই করে হার না মানা কিশোরীর গল্প | Rokomari
ফারিহা আফরিন আর দশটা মেয়ের মতো সেও সাধারণ একজন । তবে ছোটবেলা থেকে একাকিত্বের কারণে ভীষণ হতাশায় ভুগতেন । আত্মহত্যাও করতে চাইতেন । সেই সাথে ছোটবেলায় পানি নিয়ে একটু বেশি খেলাধুলা করার জন্য শ্বাস কস্টের সমস্যাটাও যোগ হয়। মৃত্যুর কাছ থেকেও ফিরে এসেছেন। ছো্টবেলা থেকেই এই অসহ্য রোগগুলো নিয়ে প্রতিদিন ডাক্তারের কাছে ছুটতে হতো । কিছু দায়িত্ববান ডাক্তারদের দেখে তার মনেও জেদ চেপে বসে সে বড় হয়ে ডাক্তার হবে , মানুষের সেবা করবে। কিন্তু তখন তার জীবনে হানা দেয় ভয়ংকর মরণব্যাধী রোগ জিবিএস । বার্ষিক পরীক্ষা দেওয়ার সময় তার হাত অচল হয়ে গেল। তবু জেদ ধরলেন পরীক্ষা সে দেবই। রিকশায় করে তাকে পরীক্ষার হলে নেওয়া হতো। একজন সপ্তম শ্রেণির মেয়েকে শ্রুতলেখক হিসেবে দেওয়া হলো। আজকে শুনবো এরকমই মৃত্যুর সঙ্গে লড়াই করে হার না মানা কিশোরির গল্প

S1 Ep 60বাইরের বই পড়েও আমি মেডিকেল,ইজ্ঞিনিয়ারিং দুটোতেই চান্স পেয়েছি | Rokomari
বাইরের বই পড়েও আমি মেডিকেল,ইজ্ঞিনিয়ারিং দুটোতেই চান্স পেয়েছি | Rokomariআর দশটা মেধাবীদের মতো সুবহাও একজন। তবে বাংলাদেশের যে কোন ভর্তি পরীক্ষায় একবার হলেও যে অংশ নিয়েছে। তার কিছুটা হলেও ধারণা আছে। যে এই পরীক্ষায় কার রোল ১ আর কেইবা ১০০! কে হয়েছিলো বোর্ডে প্রথম আর কেইবা ৪.৫০ পয়েন্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে। কোন কিছুই তাতে যায় আসে না। সবাই সমান। সেখানে মেডিকেলের মতো ট্র্যাকে চান্স পাওয়া, সেটাও সেরা ২০০ জনের মধ্যে! আবার সম্পূর্ণ ভিন্ন ট্র্যাক যেখানে অংক কষতে হয়। সেই ইজ্ঞিনিয়ারিং ভর্তি পরীক্ষায় MIST এ প্রথম! আপনাদের হয়ত ভাবতে বিষয়টা এভারেস্ট ওঠার মতো কঠিন মনে হচ্ছে। আজকের গল্পগ্রাফির এই শো'তে সুবহার সেই জয়ের গল্পই শুনব!

S1 Ep 59শিল্পকর্মই বলে দেয় যে শিল্পী আসলে কে? | Rokomari
শিল্প এক অদ্ভুত বিষয় যা সবার মধ্যেই থাকে। কিন্তু সবাই হয়ত তা বের করে আনতে পারে না! আবার বের করতে চাইলেও প্রয়োজনীয় গাইডলাইনের অভাবে, সেই যাত্রা মাঝ পথেই থেমে যায়। জাহাঙ্গীর আলম এক পর্যায় বলে উঠেন, শিল্পকর্মই বলে দেয় যে শিল্পী আসলে কে? জাহাঙ্গীর আলম একজন আর্ট হিস্ট্রিয়ান। পড়াশুনা করেছেন চারুকলা বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আলোচনা করেছেন, চারুকলা কি, পড়লে কি হবে?, ভবিষৎ কি AI এর সাথে কম্পিটিশন করে? বাংলাদেশের বাজারে চাকরি কেমন? বিদেশে পড়ার সুযোগ কি আছে? কীভাবে চারুকলায় পড়া যাবে? এই সব কিছুই আজকের গল্পগ্রফিতে আমরা শুনতে পারবো।

S1 Ep 58এক অর্ঘ্য স্যারের গল্প | Ratul Khan | Rokomari
সাতক্ষীরায় বড় হওয়া ছেলে । স্বপ্ন ছিলো দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে পড়ার । অদম্য ইচ্ছাতে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন । কিন্তু তার নেশায় রয়ে গেছে পড়ানো ! বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এডুকেশনাল প্ল্যাটফর্ম উদ্ভাসে ৩২০০ এর অধিক ক্লাস করিয়েছেন । হ্যাঁ , তিনি আর কেউ নন তিনি সবার প্রিয় অর্ঘ্য ভাইয়া । অনেকে আবার অর্ঘ্য স্যার বলেও ডেকে থাকেন । তার শিক্ষকতা এবং ডিগ্রি ধারী জীবনের নানা খুনসুটি ময় ঘটনা উঠে এসেছে আজকের এই গল্পগ্রাফি’শো তে ।

S1 Ep 57আমি চাই আমার সন্তান সবকিছু Explore করে দেখুক | Bap Ka Beta Interview | Rokomari
শুভাশীষ ভৌমিক ২০১৯ সালে তার একমাত্র ছেলে ঋতুরাজ ভৌমিক কে নিয়ে ‘বাপ কা বেটা’ নামের ব্যান্ড গড়েন। আপনারা এই বাপ বেটাকে হর-হামেশাই সামাজিক মাধ্যমে গান গাইতে দেখেছেন। আপনাদের ভালোবাসায় বাপ-বেটা আমাদের দেশের বাবা ছেলের মধুর সম্পর্কের আইকন হয়ে উঠেছে। প্রায়ই শুভাশীষ ভৌমিক বলেন, আমি চাই আমার সন্তান সবকিছু Explore করে দেখুক। একটি সিরিজ বই লিখে ঋতুরাজ কীভাবে গিনেজ রেকর্ড করল? বাবা হিসেবে শুভাশীষ ভৌমিক কীভাবে প্যারেটিং এর মতো কঠিন বিষয় অনায়াসে সামলাচ্ছেন? সত ব্যস্ততার মাঝেও এত কিছু কীভাবে সম্ভব হচ্ছে? এরকম আরো, আপনাদের মনে তৈরি হওয়া সব প্রশ্নের উত্তর দিতেই, ১১ তারিখ সন্ধ্যা ৭ টায় এবারের গল্পগ্রাফিতে হাজির হচ্ছে Bap Ka Beta।

S1 Ep 56মাইন্ড গেম যেভাবে খেলবেন | Sabit Rayhan | Ratul Khan | Rokomari
মাইন্ড গেম যেভাবে খেলবেন | Sabit Rayhan | Ratul Khan | Rokomari সাবিত ইন্টারন্যাশনাল জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ৬০ লক্ষেরও বেশি মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কাছে চরম আস্থার কেন্দ্রবিন্দু , ACI এবং United Group সহ দেশের বড় বড় কোম্পানির কর্পোরেট মাইন্ড ট্রেনিং-এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান; তবুও ব্যক্তিগতভাবে সাবিত রায়হান একজন সাধারণ মানুষ হিসেবে সুখী জীবন যাপন করতে ভালোবাসেন এবং প্রতিনিয়ত মনের শক্তি বর্ধনের অনুশীলন করতে পছন্দ করেন। আপনাদের সকলের ভালোবাসায় লক্ষ মানুষের মনের এতটাই কাছে পৌঁছার সুযোগ হয়েছে যে তিনি তার এই মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম আরো প্রসারিত করতে চান। তারই ধারাবাহিকতায় আজকের গল্পগ্রাফিতে হাজির হয়েছেন সাবিত রায়হান। আজকের এই পর্বে আমরা মাইন্ড সম্পর্কিত যত প্রশ্ন আছে সব উত্তর কিছুটা হলেও পাবো।

S1 Ep 55IUT তে প্রথম হওয়ার গল্প | Rokomari | Ratul Khan
আইইউটির রেজাল্ট দেরখার পর অনুভূতি কেমন ছিল জানতে চাইলে মাহবুবা ফিহা বলেন, রেজাল্ট আসলে বিশ্বাস করতে পারছিলাম না। এতটা আশা করিনি। ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য প্রিপারেশন শুরু করেছিলাম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তখন করোনার সময় ছিল। বাসায় কোনো কাজকর্ম ছিল না। ভেবেছি এডমিশনের প্রিপারেশন শুরু করলে মনে হয় সে চাপে পড়াশোনার আগ্রহ বাড়বে। আজকে শুনবো উনার মুখে বলা, যেভাবে IUT তে প্রথম হলাম

S1 Ep 54Munzereen Shahid এর জনপ্রিয় শিক্ষক হয়ে ওঠার গল্প | Rokomari | Ratul Khan
Munzereen Shahid ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি এখন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০পার্সেন্ট স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স করছেন ইংরেজি শিক্ষার ওপর। তার ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ২ কোটি ৫০ লক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তার IELTS স্কোর 8.5। তিনি 10 Minute School - এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। আজ শুনবো তার জনপ্রিয় শিক্ষক হয়ে ওঠার গল্প।

S1 Ep 53ATC Android ToTo Company এর না জানা গল্প | Ashikur Rahman Tushar | Rokomari
ATC Android ToTo Company টো টো করতে করতে, তারা এবার চলে এলো রকমারির গল্পগ্রাফিতে! টেক রিভিউয়ার তাদের আবার কী গল্প থাকতে পারে করার মতো? হ্যাঁ! এবার এমন গল্প গল্পগ্রাফিতে আপনারা শুনবেন যার সর্ম্পকে আপনাদের কোনো ধারণাই নেই! এমন কিছু চরম সত্য গল্পে উঠে আসবে যে আপনি ভাবতে হবেন বাধ্য। তাই এই টো টো কম্পানির টো টো গল্পটি মিস করতে না চাইলে দেখুন সম্পুর্ণ ভিডিওটি।

S1 Ep 52কিছু কিছু প্রশ্নের উত্তর থাকেনা | Sadman Sadik | Ratul Khan | Rokomari
এক অদ্ভুত মানুষ জীবনে সেটেল হওয়ার চেয়ে এক্সপ্লোর করতে বেশি পছন্দ করেন। প্রশ্ন করতে পছন্দ করেন, সমাধান ও খোঁজেন। বর্তমান সময়ে ইয়ুথেদের মাঝে সবচেয়ে জনপ্রিয় সাদমান সাদিক।এই অদ্ভুত মানুষটার কথাই বলছিলাম। সাদমান সাদিক এই এপিসোডে এমন কিছু প্রশ্নের উত্তর দিবেন যে প্রশ্নগুলো আমরা কখনও করি না, কিন্তু আমাদের করা উচিত! প্রশ্নগুলো আপনাদের জন্য করা থাকবে উত্তর আশা করি আমরা সবাই একত্রেই খুঁজব।