
Audio is streamed directly from the publisher (mcdn.podbean.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.
Show Notes
বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র মিসির আলি, এই কাহিনীগুলো রহস্যমাত্রিক। মিসির আলির কাহিনী ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা 'ক্রাইম ফিকশন' বা 'থ্রিলার'-এর মতো খুনি-পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি-যুক্তির (anti-logic) তাড়নায়, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলি অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি (pure logic)। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি উপন্যাসে।
*******************************************************************************
গল্প :: আমিই মিসির আলি
লেখক :: হুমায়ুন আহমেদ
সূত্রধর :: অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়
অভিনয়ে ::
কৌশিক পাত্র, অনিমেষ দে, মৌমিতা নন্দী ও সুব্রত চক্রবর্তী.
শব্দ গ্রহন ও স্মপাদনা ::
সুব্রত চক্রবর্তী
আবহ ::
শুভ্র সেনগুপ্ত
*******************************************************************************